
নয়াদিল্লি, ১৫ মে : আইপিএলের ইতিহাসে এখনও পর্যন্ত সর্বাধিক রান ও সর্বনিম্ন রান কোনটি? সর্বাধিক স্কোরের রেকর্ড এখনও পর্যন্ত আরসিবির দখলেই। আইপিএলে তারা ২৬৩ রানের বিশাল স্কোরটি গড়েছিল পুনে ওয়ারিয়র্সের বিরুদ্ধে। সেই ম্যাচে ১৭৫ রানের বিধ্বংসী ইনিংস খেলেছিলেন ক্রিস গেইল।
তেমনই আইপিএলের ইতিহাসে সর্বনিম্ন স্কোরের রেকর্ডও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের দখলেই। রবিবার মুখোমুখি হয়েছিল রাজস্থান রয়্যালস ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। সেই ম্যাচে আরসিবির করা অল্পের জন্য সর্বনিম্ন স্কোরের ‘রেকর্ড’ রক্ষা পেল। ঘরের মাঠে আরসিবির কাছে ১১২ রানের বিশাল ব্যবধানে হার রাজস্থান রয়্যালসের। প্রথমে ব্যাট করে রাজস্থান রয়্যালসকে ১৭২ রানের লক্ষ্য দেয় আরসিবি। সেই রান তাড়া করতে নেমে রাজস্থান ইনিংস শেষ মাত্র ৫৯ রানে। একটা সময় মনে হচ্ছিল, আরসিবির রেকর্ডও ভেঙে যেতে পারে। আইপিএলের ইতিহাসে সেরা পাঁচ সর্বনিম্ন স্কোর কাদের!
আইপিএল শুরু হয়েছিল ২০০৮ সালে। দীর্ঘ ৯ বছর যাওয়ার পর আইপিএলের ইতিহাসে সর্বনিম্ন স্কোরের নজির হয়েছিল ২০১৭ সালের ২৩ এপ্রিল। সেবার কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে মাত্র ৪৯ রানে অলআউট হয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। এরপর আইপিএলের ইতিহাসে দ্বিতীয় ও তৃতীয় সর্বনিম্ন স্কোর রাজস্থান ছিল রয়্যালসের দখলে। ২০০৯ সালের আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে ৫৮ রানে অলআউট হয়েছিল রাজস্থান রয়্যালস। তেমনই গত রবিবার
তৃতীয় সর্বনিম্ন স্কোরও গড়ল রাজস্থান। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে রান তাড়ায় ১০.৩ ওভারে ৫৯ রানেই অলআউট হয়ে যায় রাজস্থান রয়্যালস।
আইপিএলের ইতিহাসে চতুর্থ সর্বনিম্ন স্কোর রয়েছে
দিল্লি ক্যাপিটালসের নামে। ২০১৭ সালের ৬ মে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ১৭.১ ওভারে মাত্র ৬৬ রানেই অলআউট হয়েছিল দিল্লি। ঐ বছরেই সর্বনিম্ন স্কোরের নিরিখে পঞ্চম স্থানও দিল্লির দখলে। কিংস পঞ্জাবের বিরুদ্ধে ৬৭ রানে অলআউট হয়েছিল দিল্লি ক্যাপিটালস।
