Breaking News
 
Amit Shah North Bengal visit : চিকেনস নেকের সুরক্ষায় বাড়তি তৎপরতা, উত্তরবঙ্গে অমিত শাহের একগুচ্ছ কর্মসূচি Tulu Mondal protection plea: ‘টুলু মণ্ডল যেন ইন্দ্রজিৎ, মেঘের আড়াল থেকে সব দেখছেন’! কোর্টে চাঞ্চল্যকর পর্যবেক্ষণ Jadavpur University violence: ‘যাদবপুরে দেশবিরোধী তৈরি হয়’, ‘ইনশাআল্লা-আজাদি চলবে না’! শর্বরীর হুঙ্কারে পালটা বামনেত্রীর CM Suvendu Adhikari: বন্যায় সবংয়ে ক্ষতিগ্রস্ত ৩২০০ বাড়ি! আকাশপথে পরিস্থিতি দেখে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর Jadavpur University Chaos: যাদবপুরে রাতের সংঘর্ষ অনভিপ্রেত, উচ্চ পর্যায়ের কমিটি গড়ে তদন্তের ভাবনা উপাচার্যের Amit Shah: ‘স্বাধীনতা সংগ্রামীদের অপমান’, ‘বন্দে মাতরম’ নিয়ে কংগ্রেসকে তীব্র তোপ অমিত শাহের

 

Game

2 years ago

Michael Marsh: এবারের মত মিচেল মার্শের আইপিএল শেষ

Michael Marsh (File Picture)
Michael Marsh (File Picture)

 

নয়াদিল্লি, ২৩ এপ্রিল: আর আইপিএলের বাকি মরসুমে দেখা যাবে না অলরাউন্ডার মিচেল মার্শকে। হ্যামস্ট্রিংয়ের চোট সারাতে তিনি ১২ এপ্রিল অস্ট্রেলিয়ায় চলে গেছেন। দিল্লি শিবিরে খবর এসেছে সেই চোট থেকে এখনও পুরোপুরি সেরে উঠতে পারেননি মার্শ। দিল্লি ক্যাপিটালসের প্রধান কোচ রিকি পন্টিং সোমবার রাতে জানিয়েছেন, এবার আর ভারতে ফেরার সম্ভাবনা নেই মার্শের। আইপিএলে দিল্লির হয়ে ৩ এপ্রিল শেষ ম্যাচ খেলে মার্শ ১২ এপ্রিল অস্ট্রেলিয়ার পার্থে ফিরে গেছেন। দেশে ফিরে হ্যামস্ট্রিংয়ে চোট সারাতে ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) মেডিকেল স্টাফদের দ্বারস্থ হয়েছিলেন এই তারকা।রিকি পন্টিং বলেন, মার্শ দেশে ফেরার সময় বলা যায়নি কবে ফিরবেন আইপিএলে। কারণ চোট থেকে সেরে উঠতে তাঁর পর্যাপ্ত সময়ের প্রয়োজন ছিল।পন্টিং বলেছেন, ‘আমার মনে হয় না মিচেল ফিরে আসবে।ক্রিকেট অস্ট্রেলিয়া তাঁকে দ্রুত চেয়েছে চিকিৎসা করার জন্য এবং আমরাও যত দ্রুত সম্ভব তাকে পাঠিয়েছি।’


You might also like!