Game

2 years ago

Paris Olympic:প্যারিস অলিম্পিক্স হকিতে কঠিন গ্রুপে ভারত, প্রতিপক্ষদের দেখে নেওয়া যাক

Paris Olympic
Paris Olympic

 

নয়াদিল্লি, ২৪ জানুয়ারি : অলিম্পিকে গত বারের ব্রোঞ্জ জয়ীরা প্যারিসে এশিয়ার এক মাত্র প্রতিনিধি। বিশ্ব ক্রমতালিকায় এখন তৃতীয় স্থানে রয়েছেন হরমনপ্রীতেরা। প্যারিস অলিম্পিক্সে অংশ নিচ্ছে ১২টি দল। দু’টি গ্রুপ বা পুলে ভাগ করা হয়েছে দলগুলিকে। পুল ‘বি’-তে রয়েছে ভারত। ভারতকে পরের রাউন্ডে যেতে হলে একাধিক শক্তিশালী দলকে হারাতে হবে।

ভারতের সঙ্গে পুল ‘বি’-তে রয়েছে বেলজিয়াম, অস্ট্রেলিয়া, আর্জেন্টিনা, নিউ জ়িল্যান্ড এবং আয়ারল্যান্ড। বেলজিয়াম এখন রয়েছে বিশ্ব ক্রমতালিকায় দ্বিতীয় স্থানে। এ ছাড়াও বিশ্ব হকিতে যথেষ্ট শক্তিশালী দল হিসাবে পরিচিত অস্ট্রেলিয়াও। গত অলিম্পিক্সে রুপো জিতেছিল অস্ট্রেলিয়া। বিশ্ব ক্রমতালিকায় ভারতের স্থান এখন তৃতীয়। অলিম্পিক্সের পুল ‘এ’-তে নেদারল্যান্ডসের সঙ্গে রয়েছে জার্মানি, গ্রেট ব্রিটেন, স্পেন, ফ্রান্স এবং দক্ষিণ আফ্রিকা। প্রতি পুলের সেরা চারটি দল কোয়ার্টার ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করবে। সে ক্ষেত্রে নকআউট পর্বে যেতে ভারতীয় দলকে পুলের অন্তত দু’টি ম্যাচ জিততেই হবে। প্যারিস অলিম্পিক্স হওয়ার কথা আগামী ২৬ জুলাই থেকে ১১ অগস্ট। হকি শুরু হবে ২৭ জুলাই। ফাইনাল ৯ অগস্ট।


You might also like!