
ডারবান, ১৮ ফেব্রুয়ারি: চলে গেলেন দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি অলরাউন্ডার মাইক প্রোক্টর। হৃদরোগে আক্রান্ত হয়ে ৭৭ বছর বয়সে তাঁর মৃত্যু হয়েছে। অবসরের পর তিনি কোচ ও আন্তর্জাতিক আম্পায়ারের ভূমিকাতেও কাজ করেছেন। আম্পায়ারের ভূমিকায় ছিলেন ২০০২ থেকে ২০০৮ সাল পর্যন্ত। দেশের হয়ে মাত্র ৭টি টেস্ট খেলেছিলেন প্রোক্টর। ৬টি জয়ের বিপরীতে একটি টেস্টে ড্র করে প্রোটিয়ারা। এরপর বর্ণবাদ ইস্যুতে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট থেকে নির্বাসিত হলে তাঁর কেরিয়ার আর দীর্ঘায়িত হয়নি। নব্বইয়ের দশকে দক্ষিণ আফ্রিকা যখন আন্তর্জাতিক ক্রিকেটে ফেরে, তখন কোচের ভূমিকায় প্রোক্টর। প্রোক্টরের অধীনেই দক্ষিণ আফ্রিকা ১৯৯২ সালের বিশ্বকাপে খেলে। সেবার সেমিফাইনাল পর্যন্ত উঠে তারা।
