Breaking News
 
Abhishek Banerjee: জন্মদিনের মধ্যরাতে অভিষেকের বাড়ির সামনে উত্তেজনা, ‘চোর’ স্লোগান ঘিরে সংঘর্ষ! ভোর পর্যন্ত বাড়ির বাইরে সাংসদ Bihar Encounter: বিহারে পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের গুলির লড়াই; নিহত ৩ দুষ্কৃতী, আহত এক পুলিশ আধিকারিক HC on KMC Elections: কলকাতা পুরসভার নির্বাচনী নির্ঘণ্ট জারিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের CM Suvendu Adhikari: ‘কাজ বন্ধ করলে জেলে ঢোকাব’, ধর্মঘট ও শ্রমিক বিক্ষোভ নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: ‘জমিদাতাদের মান্যতা দেবে সরকার’, জমি অধিগ্রহণ নিয়ে বড় বার্তা শুভেন্দুর, বিঁধলেন বাম-তৃণমূলকে CM Suvendu Adhikari: ‘তোলাবাজি করলে ১৫ মিনিটেই গ্রেপ্তার’, শিল্পপতিদের অভয় দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Marta returns to Brazil squad: অবসর ভেঙে ৩৯ বছর বয়সে আবার ব্রাজিল দলে ফিরলেন কিংবদন্তি মার্তা

Brazil legend Marta
Brazil legend Marta

 

ব্রাসিলিয়া,১৪ মে : প্যারিস অলিম্পিকসে মহিলা ফুটবলের ফাইনালে হৃদয় ভাঙা হার দিয়ে থমকে গিয়েছিল মার্তার অধ্যায়। তিনি অবসরের ঘোষণা করেছিলেন। ব্রাজিলের জার্সিতে আবার দেখা যাবে মার্তাকে। দুই মাস পরের কোপা আমেরিকার কথা ভেবে মঙ্গলবার ৩৯ বছর বয়সী সর্বকালের সেরাদের একজন বলে বিবেচিত এই ফরোয়ার্ডকে ডেকে নিল ব্রাজিল ফুটবল ফেডারেশন।

এই মরসুমে দারুণ ফর্মে আছেন মার্তা এবং ক্লাবের হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন, যে ক্লাব (অরল্যান্ডো প্রাইড) যুক্তরাষ্ট্রের লিগ চ্যাম্পিয়ন। দলে ডাক পাওয়া তরুণদের জন্যও তার মতো একজনের উপস্থিতি বেশ গুরুত্বপূর্ণ বলে মনে করছে ব্রাজিল ফুটবল ফেডারেশন। জাপানের সঙ্গে দেশের মাঠে দুটি ম্যাচ খেলবে ব্রাজিল, আগামী ৩০ মে ও ২ জুন। পরে ২৭ জুন ফ্রান্সের সঙ্গেও খেলবে তারা। সেটির আগেই অবশ্য কোপা আমেরিকার দল ঘোষণা হবে। মহিলা কোপা আমেরিকার দশম আসর হবে একুয়েডরে আগামী ১২ জুলাই থেকে ২ অগাস্ট। আগের ৯ বারের মধ্যে ৮ বারই শিরোপা জিতেছে ব্রাজিল। শুধু ২০০৬ আসরে চ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…