Game

2 years ago

International Tennis Hall of Fame: আন্তর্জাতিক টেনিস হল অফ ফেমের প্লেয়ার ক্যাটেগরিতে লিয়েন্ডার পেজ

Leander Paige (File Picture)
Leander Paige (File Picture)

 

নয়াদিল্লি, ২৭ সেপ্টেম্বর: প্রায় ১৮টি গ্র্যান্ড স্লাম-এর মালিক লিয়েন্ডার পেজ মনোনীত হলেন আন্তর্জাতিক টেনিস হল অফ ফেমের প্লেয়ার ক্যাটেগরিতে। পুরুষ বিভাগে তিনি প্রথম এশিয়ান টেনিস প্লেয়ার, যিনি এই কৃতিত্ব অর্জন করলেন।

আইটিএইচএফ-এর প্লেয়ার বিভাগে সারা বিশ্ব থেকে আর যারা মনোনীত হয়েছেন তারা হলেন- কারা ব্ল্যাক, আনা ইভানোভিচ, কার্লোস মোয়া, ড্যানিয়েল নেস্টর, ফ্লাভিয়া পেনেত্তা। আপ্লুত লিয়েন্ডার বলেছেন, ‘প্রথম এশিয়ান হিসেবে হল অফ ফেমের জন্য মনোনীত হওয়া আমার কাছে বিরাট ব্যাপার। এই স্বীকৃতি পেয়ে আমি গর্বিত।'


You might also like!