Game

2 years ago

Lionel Messi : মেসি পারলেন না মায়ামিকে জেতাতে

Lionel Messi cant make win miami
Lionel Messi cant make win miami

 

নিউইয়র্ক, ৮ অক্টোবর : বিশ্বকাপজয়ী তারকা লিওনেল মেসি আহত থাকায় ইন্টার মায়ামিতে কয়েকটা ম্যাচে খেলতে পারেননি। বেশ কয়েকটা ম্যাচে হেরেছে মিয়ামি। একের পর এক জয় বঞ্চিত হওয়া দলকে উদ্ধার করতে আজ মাঠে নেমেছিলেন মেসি। কিন্তু তাতেও কিছু হয়নি।

আজ রবিবার (৮ অক্টোবর) ভোর সাড়ে ৫টায় ডিআরভি পিএনকে স্টেডিয়ামে মাঠে নামে ইন্টার মায়ামি ও এফসি সিনসিনাটি। মার্কিন সকার লিগের এই ম্যাচটিতে ১-০ গোলের হার হয়েছে মেসির দলের। আর তাতে লিগের প্লে-অফ খেলার স্বপ্নও ভঙ্গ হয়েছে মিয়ামির।

চোট থেকে সেরে ওঠা আজ মেসি মাঠে নামবেন কিনা তা নিয়ে কৌতূহল ছিল। তবে মেসি নেমেছেন শুরুতে নয়, তিনি নেমেছেন ম্যাচের ৫৫ মিনিটে বদলি হিসেবে ।

এই হারের পর ৩২ ম্যাচে ৯ জয়, ৬ ড্র ও ১৭ হারে ৩৩ পয়েন্ট নিয়ে তালিকার ১৪ নম্বরে থাকল ইন্টার মায়ামি। তাতে পরের দুই ম্যাচে জয় পেলেও প্লে–অফে উঠবে না মেসির দল।

You might also like!