Breaking News
 
Tulu Mondal protection plea: ‘টুলু মণ্ডল যেন ইন্দ্রজিৎ, মেঘের আড়াল থেকে সব দেখছেন’! কোর্টে চাঞ্চল্যকর পর্যবেক্ষণ Jadavpur University violence: ‘যাদবপুরে দেশবিরোধী তৈরি হয়’, ‘ইনশাআল্লা-আজাদি চলবে না’! শর্বরীর হুঙ্কারে পালটা বামনেত্রীর CM Suvendu Adhikari: বন্যায় সবংয়ে ক্ষতিগ্রস্ত ৩২০০ বাড়ি! আকাশপথে পরিস্থিতি দেখে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর Jadavpur University Chaos: যাদবপুরে রাতের সংঘর্ষ অনভিপ্রেত, উচ্চ পর্যায়ের কমিটি গড়ে তদন্তের ভাবনা উপাচার্যের Amit Shah: ‘স্বাধীনতা সংগ্রামীদের অপমান’, ‘বন্দে মাতরম’ নিয়ে কংগ্রেসকে তীব্র তোপ অমিত শাহের Omar Abdullah : জেন জি-র নামে জওয়ানদের হুমকি? তরুণীর ভিডিও দেখে ক্ষুব্ধ ওমর আবদুল্লা, দিলেন কড়া বার্তা

 

Game

2 years ago

Kolkata League: কলকাতা লিগ: সুপার সিক্সের লড়াইয়ে আবার ঢুকে পড়ল মহামেডান

Kolkata League
Kolkata League

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ  পয়েন্ট টেবিলের শেষের দল পাঠচক্রের বিরুদ্ধে জিতে তিন পয়েন্ট সংগ্রহ করে মহামেডান সুপার সিক্সের লড়াইয়ে আবার ঢুকে পড়ল। সাতটি ম্যাচ থেকে মাত্র তিনটিতে জয় পেয়েছে তারা। আগের ম্যাচে ৩-১ গোলে তারা হেরেছিল ইউনাইটেড স্পোর্টসের বিরুদ্ধে। সুপার সিক্স–এ যেতে এদিন তাদের জয় দরকার ছিল। এটা অবশ্যই তারা করলো পয়েন্ট তালিকায় সকলের শেষে থাকা পাঠচক্রকে হারিয়ে।

ম্যাচের ২০ মিনিটে ইসরাফিল দিওয়ান গোল করে দলকে এগিয়ে দেন। বিরতির পরে পেনাল্টি থেকে সমতা ফেরায় পাঠচক্র। এরপর নির্ধারিত সময়ের পরে ১৪ মিনিট সংযুক্ত সময়ে ফের মহামেডান গোল পায় পেনাল্টি থেকে। এই গোলে জয় নিশ্চিত হয় মহামেডানের। সাত ম্যাচে ১৩ পয়েন্ট পেয়ে পয়েন্ট টেবিলের প্রথম তিনে উঠে এলো মহামেডান।

You might also like!