Breaking News
 
Vivekananda Merit Scholarship :শিক্ষাক্ষেত্রে বড় পদক্ষেপ, মেধাবী ছাত্রছাত্রীদের জন্য চালু হল বিবেকানন্দ মেরিট স্কলারশিপ Chief Minister Suvendu Adhikari : র্নীতি ও কাটমানি খতিয়ে দেখতে কমিশন গড়লেন শুভেন্দু, সঙ্গে নারী নির্যাতন নিয়েও আলাদা কমিশন CM Suvendu Adhikari starts Janatar darbar : সল্টলেকে বিজেপি দফতরে শুভেন্দুর ‘জনতার দরবার’, জনতার সমস্যা শুনে মিলল স্বস্তি Suvendu Adhikary: “কাশ্মীরে বন্ধ হয়েছে, এখানেও হবে”—পার্ক সার্কাসে দাঁড়িয়ে শুভেন্দুর হুঁশিয়ারি ,গ্রেফতার ৪০ Suvendu Adhikari :রাজ্য রাজনীতিতে তোলপাড়, আর জি কর ইস্যুতে স্বাস্থ্যসচিবকে জরুরি তলব মুখ্যমন্ত্রীর Annapurna Bhandar : অন্নপূর্ণা ভাণ্ডার স্কিমে নতুন ঘোষণা, ১ জুন থেকেই ৩ হাজার টাকা পাবেন নির্দিষ্ট উপভোক্তারা

 

Game

1 week ago

Amanpreet Singh Gill passes away at 36: মাত্র ৩৬ বছর বয়সে প্রয়াত কোহলির প্রাক্তন সতীর্থ আমানপ্রীত সিং গিল

Former Punjab cricketer Amanpreet Singh Gill
Former Punjab cricketer Amanpreet Singh Gill

 

চণ্ডীগড়, ৭ মে : ভারতের অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলের প্রাক্তন ক্রিকেটার ও পঞ্জাব ক্রিকেট টিমের মিডিয়াম পেসার আমানপ্রীত সিং গিল বুধবার চণ্ডীগড়ে ৩৬ বছর বয়সে মারা গেছেন। তাঁর মৃত্যুতে ক্রিকেট অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। ৩৬ বছর বয়সী আমানপ্রীত অনূর্ধ্ব-১৯ দলে বিরাট কোহলির সতীর্থ ছিলেন। প্রথম শ্রেণির ক্রিকেটে পঞ্জাবের হয়ে ৬টি ম্যাচ খেলে ১১টি উইকেট শিকার করেছিলেন তিনি। এছাড়া তিনি আইপিএলের প্রথম মরসুমে পঞ্জাব কিংসের স্কোয়াডেও ছিলেন। পরে তিনি পঞ্জাবের সিনিয়র নির্বাচক কমিটির সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেন। গিল ২০০৭ সালে ভারতের হয়ে পাঁচটি যুব ওয়ানডে ও একটি যুব টেস্ট ম্যাচ খেলেছিলেন। পঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশন এক্সে শোকবার্তায় জানিয়েছে, 'পঞ্জাবের প্রাক্তন ক্রিকেটার এবং সিনিয়র সিলেকশন কমিটির সদস্য আমানপ্রীত সিং গিলের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। শোকসন্তপ্ত পরিবার ও স্বজনদের প্রতি আমাদের আন্তরিক সমবেদনা।'

You might also like!