Game

2 years ago

Novak Djokovic : জোকোভিচ কে কোহলির কফির আমন্ত্রণ!সব আক্ষেপ মিটিয়ে ফেলতে চান দুই তারকা

Novak Djokovic -  Virat Kohli (File Picture)
Novak Djokovic - Virat Kohli (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ সমাজমাধ্যমে কোহলি এবং জোকোভিচের যোগাযোগ কয়েক বছরের। মাঝে মধ্যে কথা হলেও কখনও সামনা সামনি দেখা হয়নি। অস্ট্রেলিয়ান ওপেনের আগে জোকোভিচের মুখে নিজের প্রশংসা শুনে, তাঁর সঙ্গে দেখা করার ইচ্ছাপ্রকাশ করেছেন কোহলি। জানিয়েছেন কফি পানের আমন্ত্রণ। সেই বার্তাও পৌঁছে গিয়েছে জোকারের কাছে। কোহলিকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেছেন, ‘‘সেই দিনের অপেক্ষায় আছি, যে দিন দু’জনে এক সঙ্গে খেলব।’’

জোকোভিচের সঙ্গে বন্ধুত্বের কথা কোহলি জানিয়েছিলেন ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) ওয়েবসাইটে দেওয়া সাক্ষাৎকারে। বিসিসিআই সমাজমাধ্যমে কোহলির সেই বক্তব্যের ভিডিয়ো পোস্ট করেছিল। জোকাভিচ ভারতীয় বোর্ডের সেই পোস্টেই উত্তর দিয়েছেন। অস্ট্রেলিয়ান ওপেন শুরুর আগে অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক স্টিভ স্মিথের সঙ্গে ক্রিকেট খেলেছেন জোকোভিচ। তেমনই কোহলির সঙ্গেও খেলতে চান তিনি। 

কয়েক বছর আগে দু’দিনের জন্য এক বার দিল্লি এসেছিলেন জোকোভিচ। এ ছাড়া তিনি কখনও ভারতে আসেননি। কোহলি বিভিন্ন সময় টেনিস দেখতে গেলেও জোকোভিচের সঙ্গে দেখা করার সুযোগ পাননি। তা ছাড়া বছরের অধিকাংশ সময় দু’জনেই ব্যস্ত থাকেন খেলা নিয়ে। দেখা না হওয়ার আক্ষেপ যত দ্রুত সম্ভব মিটিয়ে ফেলতে চান দু’জনে। কোহলির কফির আমন্ত্রণের উত্তর দিতে দেরি করেননি জোকার।

You might also like!