
কলকাতা : আন্তর্জাতিক ক্রিকেটে তেন্ডুলকারের ১০০ সেঞ্চুরির এই রেকর্ড কেউ ভাঙতে পারবে না বলে অনেকেই মনে করেন। কিন্তু ক্যারিবিয়ান কিংবদন্তি ক্লাইভ লয়েডের বিশ্বাস, পূর্বসূরির এই রেকর্ড ভেঙে দেবেন বিরাট কোহলি। ভারতের এই তারকা ব্যাটসম্যানের পক্ষে যেকোনো কিছু সম্ভব বলে মনে করেন ওয়েস্ট ইন্ডিজের এই কিংবদন্তি অধিনায়ক।
তিনি বলেছেন, 'কোহলির বয়স এখন ৩৫। তার যে ফিটনেস, আরও অন্তত তিন বছর তিনি শীর্ষ পর্যায়ে খেলে যেতে পারেন। এরই মধ্যে টেন্ডুলকারের বেশ কিছু রেকর্ড ভেঙে দিয়েছেন তিনি। তাছাড়া বর্তমানে খেলছেন এমন ক্রিকেটারদের মধ্যে কোহলি ছাড়া আর কারও ৫০ শতকও নেই।'কলকাতায় এক অনুষ্ঠানে ১০০ শতকের রেকর্ডের প্রসঙ্গে ওয়েস্ট ইন্ডিজের এই কিংবদন্তি অধিনায়ক লয়েড একথা বলেছেন।
