Game

52 minutes ago

IPL 2026: আইপিএল ২০২৬ অরেঞ্জ ক্যাপের তালিকায় কোহলি চতুর্থ স্থানে উঠে এসেছেন

RCB’s Virat Kohli in action against Gujarat Titans in Qualifier 1
RCB’s Virat Kohli in action against Gujarat Titans in Qualifier 1

 

নয়া দিল্লি ,২৭ মে : মঙ্গলবার ধর্মশালায় আইপিএল কোয়ালিফায়ার ১-এ গুজরাট টাইটান্সের বিপক্ষে ৪৩ রান করে আরসিবি-র বিরাট কোহলি অরেঞ্জ ক্যাপের তালিকায় চতুর্থ স্থানে উঠে এসেছেন। মরসুমের শেষ তিনটি ম্যাচের আগে জিটি ওপেনার বি সাই সুধারসান অরেঞ্জ ক্যাপ লিডারবোর্ডে শীর্ষস্থানে রয়েছেন। তার মোট রান ৬৫২। সুধারসনের ওপেনিং পার্টনার ও জিটি অধিনায়ক শুভমান গিল ১৪ ম্যাচে ৬১৮ রান নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন, অন্যদিকে সানরাইজার্স হায়দরাবাদের হেনরিক ক্লাসেন ১৪ ম্যাচে ৬০৬ রান নিয়ে তৃতীয় স্থানে আছেন।

আইপিএল ২০২৬ অরেঞ্জ ক্যাপের বর্তমান অবস্থা:

**বি. সাই সুধারসান (জিটি) ১৫ ম্যাচে ৬৫২রান।

**শুভমান গিল (জিটি) ১৪ ম্যাচে ৬১৮রান।

**হাইনরিখ ক্লাসেন (এসআরএইচ) ১৪ ম্যাচে ৬০৬রান।

**বিরাট কোহলি (আরসিবি) ১৫ ম্যাচে ৬০০রান।

**কেএল রাহুল (ডিসি) ১৪ ম্যাচে ৫৯৩ রান।

You might also like!