Breaking News
 
CM Suvendu Adhikari: ‘সরকারি অনুদান নেব না’! শুভেন্দুর আবেদনে সাড়া, মুখ্যমন্ত্রীর তহবিলে ‘রিটার্ন গিফট’ পুজো উদ্যোক্তাদের Purnadas Baul Suvendu Adhikari: জমি জট নিয়ে শুভেন্দুর দরবারে পূর্ণদাস বাউল! ‘কথায় ওঠবস করব না বলে…’, মমতাকে তোপ ছেলের Calcutta High Court: কলকাতা হাই কোর্টের স্থায়ী প্রধান বিচারপতি হিসেবে শপথ রবীন্দ্র ভি ঘুগের Suvendu Adhikari helicopter diversion: আবহাওয়ার চোখরাঙানি, কালিম্পংয়ে নামল না মুখ্যমন্ত্রীর কপ্টার! অবতরণ উত্তরকন্যায় CM Suvendu Adhikari: ‘গ্রেপ্তার করে লুটের টাকা ফেরত’! জিটিএ দুর্নীতিতে এবার কড়া পদক্ষেপ মুখ্যমন্ত্রীর TMC Nandigram election: ‘আসল তৃণমূল’ কে? কমিশনের সিদ্ধান্ত এখনও অধরা, নন্দীগ্রামে ভোট ঘোষণাতেই প্রতীক সংঘাতে দুই শিবির

 

Game

3 years ago

TATA IPL 2023 : আজ ইডেনে কলকাতার ভাগ্য নির্ধারণ ম্যাচ, জিততে হবে বড় ব্যবধানে

KKR Captain Nitish Rana (File Picture)
KKR Captain Nitish Rana (File Picture)

 

কলকাতা, ২০ মে : আজ শনিবার ইডেনে কলকাতার ভাগ্য নির্ধারণ ম্যাচ । প্রতিপক্ষ লখনউ সুপার জায়ান্টস। আজ লখনউকে শুধু হারালেই হবে না, হারাতে হবে বড় ব‌্যবধানে। প্লে অফে টিকে থাকতে হলে ক্রুণাল পান্ডিয়াদের ১০৩ রানের বড় ব্যবধানে হারাতে হবে নাইটদের। যাতে নেট রান রেটের ভিত্তিতে রাজস্থানকে পিছনে ফেলে দিতে পারে। তার কমে জিতলেই এ বারের মতো বিদায়।

তবে এই ম্যাচে দুই আফগান ক্রিকেটারের লড়াই ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দিতে পারে। একজন হলেন রহমনুল্লাহ গুরবাজ। কলকাতার উইকেটকিপার তিনি। ইনিংস ওপেন করছেন তিনি। আর একজন আফগান হলেন নবিন উল হক। লখনউ সুপার জায়ান্টসের স্পিনার তিনি। আফগানিস্তান জাতীয় দলের এই দুই সতীর্থের সঙ্গে এবারের আইপিএলে লড়াইটা ভালোই জমেছে। কলকাতার তারকা গুরবাজ বলছেন, 'আমাদের জাতীয় দলের নবিন টি-টোয়েন্টি ক্রিকেটে অন্যতম সেরা বোলার। ও খুবই বুদ্ধিমান বোলার। প্রস্তুতি ম্যাচে প্রত্যেক বার আমাকে আউট করে। কিন্তু ম্যাচে এখনও পর্যন্ত পারেনি। ওর বিরুদ্ধে টি-টেন ম্যাচ খেলেছি। সেখানে বেশ কয়েকটা চার মেরেছি। ইডেনে এবার ওর বিরুদ্ধে ছক্কা হাঁকানোর ইচ্ছে আছে।'

সেইসঙ্গে গুরবাজ তাঁর সতীর্থকে নিয়ে বলছেন, 'আমরা মাঠে সেরাটা দেব। সমর্থকদের বলতে চাই, ভাল সময় আপনারা আমাদের সঙ্গে থেকেছেন, খারাপ সময়ও থাকবেন। আশা করি, কঠিন সময় থেকে আমরা একসঙ্গে বেরিয়ে আসব।' রহমনুল্লা গুরবাজ প্রসঙ্গে এও বলছেন, ভাগ্য সঙ্গ দিলে হয়তো পয়েন্ট টেবিলের ছবিটা অন্যরকম হতো। কিন্তু ভাগ্য আমাদের সহায় হয়নি। আমরা এমন কিছু ম্যাচ হেরেছি যা হারার কথা ছিল না। সেই ম্যাচগুলো জিততেও পারতাম। তবে বলতে পারি, এখনও আমাদের সুযোগ আছে। আজকের ম্যাচে ভাল রান রেট নিয়ে জিততে চাই। ইনশাল্লাহ, পরবর্তী পর্বে যেতেও পারি। আমাদের আত্মবিশ্বাস তুঙ্গে। আজকের ম্যাচে আমাদের কাছে মরন-বাচন ম্যাচ।


You might also like!