
আহমেদাবাদ, ৮ এপ্রিল : আইপিএল খেলার জন্য অবশেষে শনিবার ভারতে পৌঁছলেন কলকাতা নাইট রাইডার্স দলের নতুন সদস্য জেসন রয়। ভারতে পা দিয়েই তিনি পৌঁছে গেলেন আহমেদাবাদে। বর্তমানে সেখানেই রয়েছে নাইট বাহিনী। কেননা এর পরের ম্যাচ নাইটরা খেলবে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে।
উল্লেখ্য, চলতি বছরে কলকাতা নাইট রাইডার্স দল থেকে চোটের কারণে ছিটকে গিয়েছেন শ্রেয়স আইয়ার। তার ফলে নাইটেদর ব্যাটিং লাইন আপ দারুণ ধাক্কা খায়। তার ওপর আবার শাকিব আল হাসানরাও আসেননি। কাজেই সেই শূণ্যস্থান পূরণ করার জন্যই নাইটরা এবার দলে নিলেন ব্রিটিশ ক্রিকেটার জেসন রয়কে। জেসন দলের সঙ্গে যোগ দেওয়ায় কতটা উপকৃত হবে বলেই মত বিশেষজ্ঞদের। টি-টোয়েন্টি ক্রিকেটে তাঁর রানের সংখ্যাও যথেষ্ট নজরকাড়া। এর পাশাপাশি রয়েছে ৬টি সেঞ্চুরিও। নাইটদের শিবিরে যোগ দেওয়ার আগে পাকিস্তান সুপার লিগে এই ব্রিটিশ ব্যাটার একটি ম্যাচে ৬৩ বলে ১৪৫ রান করেছেন।
