
জেদ্দা, ১৬ ডিসেম্বর : ফিফা ক্লাব বিশ্বকাপে গতকাল রাতে জেদ্দায় কিং আবদুল্লাহ স্পোর্টস সিটিতেদ্বিতীয় রাউন্ডে ৩-১ গোলের জয়ে সৌদি আরবের আল ইত্তিহাদ ক্লাবকে বিদায় করেছে মিসরের আল আহলি।ম্যাচের প্রথমার্ধের শেষ মিনিটে পেনাল্টি মিস করেন আল ইত্তিহাদের ফরাসি তারকা করিম বেনজেমা।
আর এই জয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে আল আহলি। আগামী সোমবার সেমিফাইনালে মিসরীয় ক্লাবটির প্রতিপক্ষ ব্রাজিলের ফ্লুমিন্সে।
আর মঙ্গলবার অপর সেমিফাইনালে জাপানের ক্লাব ইউরাওয়া রেড ডায়মন্ডসের মুখোমুখি হবে ম্যানচেস্টার সিটি।২০০৫ সালে ক্লাব বিশ্বকাপের সেমিফাইনালে ওঠার পর এবার প্রথমবারের মতো টুর্নামেন্টটিতে অংশ নিয়েছিল আল ইত্তিহাদ।
এই ম্যাচের আগে জেদ্দায় প্রিন্স আবদুল্লাহ আল ফয়সাল স্টেডিয়ামে দ্বিতীয় রাউন্ডের অপর ম্যাচে মেক্সিকান ক্লাব লিওকে ১-০ গোলে হারায় ইউরাওয়া রেড ডায়মন্ডস।
