Game

2 years ago

Euro Championship 2024: মাল্টাকে হারিয়ে ইউরো খেলার আশা বাঁচিয়ে রাখল ইতালি

Euro Championship 2024  (File Picture)
Euro Championship 2024 (File Picture)

 

ইতালি, ১৫ অক্টোবর  : ইউরো চ্যাম্পিয়নশিপ ২০২৪ এর বাছাই পর্বের খেলায় জয় পেল দুইবারের চ্যাম্পিয়ন ইতালি। মাল্টার বিপক্ষে টানা দ্বিতীয় জয় পেল লুসিয়ানো স্পালেত্তির দল।

শনিবার (১৪ অক্টোবর) ইতালির স্তাদিও সান নিকোলায় মাল্টাকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে স্বাগতিকরা। ডোমেনিকো বেরার্দি জোড়া গোল করেছেন। এছাড়া গিয়াকমো বোনাভেঞ্চুরা ও দাভিদ ফ্রাত্তেসি বাকি গোল দুটি করেন।

এই জয়ের ফলে গ্রুপ 'সি'তে ৫ ম্যাচ থেকে ১০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ইতালি। শীর্ষে থাকা ইংল্যান্ড সমান ম্যাচে সংগ্রহ করেছে ১৩ পয়েন্ট। ৬ ম্যাচে ১০ পয়েন্ট নিয়েও গোল ব্যবধানে ইতালির ঠিক পরেই ইউক্রেন। প্রতি গ্রুপের শীর্ষ দুই দল জায়গা করে নেবে জার্মানির মাটিতে আগামী বছর অনুষ্ঠিতব্য ইউরোর আগামী আসরে।

You might also like!