Breaking News
 
Suvendu Adhikari helicopter diversion: আবহাওয়ার চোখরাঙানি, কালিম্পংয়ে নামল না মুখ্যমন্ত্রীর কপ্টার! অবতরণ উত্তরকন্যায় CM Suvendu Adhikari: ‘গ্রেপ্তার করে লুটের টাকা ফেরত’! জিটিএ দুর্নীতিতে এবার কড়া পদক্ষেপ মুখ্যমন্ত্রীর TMC Nandigram election: ‘আসল তৃণমূল’ কে? কমিশনের সিদ্ধান্ত এখনও অধরা, নন্দীগ্রামে ভোট ঘোষণাতেই প্রতীক সংঘাতে দুই শিবির PM Modi Gujarat-Maharashtra Visit: ‘আড়ি আড়ি’ গানে মোদিকে স্বাগত! ভদোদরার মঞ্চে কংগ্রেসকে তুলোধোনা, উন্নয়নের বার্তা প্রধানমন্ত্রীর Vijay Stalin Gesture Row: ‘ভাঙা চোয়াল’ নিয়ে স্ট্যালিনকে কটাক্ষ! বিধানসভায় বিজয়ের মন্তব্য ঘিরে তুমুল বিতর্ক Dilip Ghosh: ‘পাঁঠার মাংস প্রসাদ’! দুর্গাপুজোয় আমিষ বিতর্কে সুর চড়ালেন দিলীপ

 

Game

3 years ago

IPL Closing Ceremony: IPL সমাপ্তি অনুষ্ঠান, মঞ্চ মাতাবেন বলিউড, থাকতে পারেন রণবীর সিং, বিস্তারিত জেনে নিন

TATA ipl 2023
TATA ipl 2023

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ২৮ মে চলতি মরসুমের আইপিএল শেষ হচ্ছে । ফাইনালে খেলবে চেন্নাই সুপার কিংস ও গুজরাত টাইটান্স । খেলা শুরুর আগে প্রত্যেক বছরের মতো এবারও জমকালো সমাপ্তি অনুষ্ঠানের ব্যবস্থা করা হয়েছে বিসিসিআই-এর তরফে । আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে তারই প্রস্তুতি চলছে জোরকদমে । আইপিএল-এর সমাপ্তি অনুষ্ঠানে মঞ্চ মাতাবেন বলি নায়ক, গায়করা । পারফর্ম করতে পারেন রণবীর সিং ও এ আর রহমান ।

সমাপ্তি অনুষ্ঠানে এবার বিশেষ আকর্ষণ হতে চলেছেন বিখ্যাত ব়্যাপ্যার কিং ও ডিজে নিউক্লিয়া । জানা গিয়েছে, টসের আগে, সমাপ্তি অনুষ্ঠানের শুরুতে পারফর্ম করবেন তাঁরা । এরপর ইনিংস চলাকালীন ব্রেক টাইমে মঞ্চ মাতাবেন গায়ক ডিভাইন এবং জোনিতা গান্ধী । সমাপ্তি অনুষ্ঠান শুরু হবে সন্ধে ৬টা নাগাদ । এরপর টস রয়েছে সন্ধে ৭ টায় । চেন্নাই ও গুজরাত মুখোমুখি হবে সাড়ে সাতটা থেকে ।

জিও সিনেমা থেকে ফ্রিতে আইপিএল ফাইনাল দেখতে পারবেন দর্শকরা । এছাড়া, স্টার স্পোর্টস ১ এইচডি বা এসডি, স্টার স্পোর্টস ২ এইচডি বা এসডি-তে লাইভ সম্প্রচারিত হবে আইপিএল ফাইনাল ।

রবিবার ফাইনালে মুখোমুখি হতে চলেছে চেন্নাই সুপার কিংস ও গুজরাত টাইটান্স । পঞ্চমবার ট্রফি জেতার দিকে ঝাঁপাতে চলেছেন ধোনিরা । অন্যদিকে, পরপর দু'বার ফাইনালে উঠে, দ্বিতীয় ট্রফি জিতে নিতে প্রস্তত হার্দিক পাণ্ডিয়ারা । উল্লেখ্য, এর আগে দুই দলের মধ্যে মোট চারটি ম্যাচ খেলা হয়েছে । তার মধ্যে মাত্র একটিতে জেতে সিএসকে , বাকি ৩ টি ম্যাচ জেতে গুজরাত ।

You might also like!