Breaking News
 
Amit Shah North Bengal visit : চিকেনস নেকের সুরক্ষায় বাড়তি তৎপরতা, উত্তরবঙ্গে অমিত শাহের একগুচ্ছ কর্মসূচি Tulu Mondal protection plea: ‘টুলু মণ্ডল যেন ইন্দ্রজিৎ, মেঘের আড়াল থেকে সব দেখছেন’! কোর্টে চাঞ্চল্যকর পর্যবেক্ষণ Jadavpur University violence: ‘যাদবপুরে দেশবিরোধী তৈরি হয়’, ‘ইনশাআল্লা-আজাদি চলবে না’! শর্বরীর হুঙ্কারে পালটা বামনেত্রীর CM Suvendu Adhikari: বন্যায় সবংয়ে ক্ষতিগ্রস্ত ৩২০০ বাড়ি! আকাশপথে পরিস্থিতি দেখে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর Jadavpur University Chaos: যাদবপুরে রাতের সংঘর্ষ অনভিপ্রেত, উচ্চ পর্যায়ের কমিটি গড়ে তদন্তের ভাবনা উপাচার্যের Amit Shah: ‘স্বাধীনতা সংগ্রামীদের অপমান’, ‘বন্দে মাতরম’ নিয়ে কংগ্রেসকে তীব্র তোপ অমিত শাহের

 

Game

2 years ago

IPL 2024 : ঘরের মাঠে হায়দরাবাদ, প্রতিপক্ষ গুজরাত জিতলে কঠিন হবে প্যাট কামিন্সদের লড়াই

Sunrisers Hyderabad
Sunrisers Hyderabad

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ  বৃহস্পতিবার চলতি আইপিএলের ৬৬ তম ম্যাচ। এই ম্যাচে ঘরের মাঠে গুজরাত টাইটান্সের মুখোমুখি হবে সানরাইজার্স হায়দরাবাদ। সন্ধে সাড়ে ৭ টায় হায়দরাবাদের রাজীব গান্ধী ইন্টারন্যাশানাল স্টেডিয়ামে এই ম্যাচ হবে। আহমেদাবাদে বৃষ্টির কারণে কলকাতার সঙ্গে ম্যাচ খেলতে পারেনি গুজরাত। সেই কারণে কার্যত প্লে-অফ থেকে ছিটকে গিয়েছে গুজরাত। অন্যদিকে, ঘরের মাঠে এই ম্যাচ জিতে প্লে-অফের লড়াইয়ে টিকে থাকতে মরিয়া হায়দরাবাদ।

১০১৬ সালের আইপিএল চ্যাম্পিয়ন সানরাইজার্স হায়দরাবাদ। কিন্তু বর্তমানে প্লে-অফের লড়াইয়ে বেশ কঠিন পরিস্থিতিতে রয়েছে হায়দরাবাদ। যদিও রান রেটের দিক থেকে এখনও প্লে-অফে যাওয়ার বেশ খানিকটা আশা জিইয়ে রেখেছে হায়দরাবাদ।

অন্যদিকে, গুজরাত রয়েছে একেবারে আইপিএল থেকে ছিটকে যাওয়ার মুখে। এই ম্যাচ জিতলেও শুভমানদের কোনও সুযোগ নেই প্লে-অফে যাওয়ার। তবে, যদি শুভমানরা জিতে যায় সেক্ষেত্রে কঠিন হবে হায়দরাবাদের লড়াই।


You might also like!