
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ মহেন্দ্র সিং ধোনির অধিনায়কত্বেই চেন্নাই সুপার কিংস পাঁচবার চ্যাম্পিয়ন হয়েছে। তাই এবার মহেন্দ্র সিং ধোনিকে বিরাট কোহলির আরসিবির হয়ে খেলার প্রস্তাব দিলেন একজন আরসিবি সমর্থক। যদিও এই প্রস্তাবে রাজি হননি ক্যাপ্টেন কুল।
সম্প্রতি একটি অনুষ্ঠানে ধোনিকে প্রশ্ন করেন একজন আরসিবি সমর্থক। তিনি ধোনিকে আরসিবিতে খেলার প্রস্তাব দেন। এমনকি ওই দলকে আইপিএল জেতানোর জন্য সমর্থন করতে বলেন। ফলে দলের ক্রিকেটারদের আত্মবিশ্বাস অনেক বাড়বে বলে মনে করেন।
এই প্রশ্নে হাসিমুখে ধোনি জানান, তিনি সব দলকেই শুভেচ্ছা জানাচ্ছেন। কিন্তু এর থেকে বেশি কিছু করতে পারবেন না। কারণ তিনি চেন্নাই সুপার কিংসের সমর্থকদের কষ্ট দিতে পারবেন না।
