Game

2 years ago

IPL 2024 : আইপিএলে আর দেখা যাবে না ধোনি বনাম রোহিতের লড়াই

Dhoni vs Rohit fight will not be seen in IPL
Dhoni vs Rohit fight will not be seen in IPL

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ একজন আছেন স্বমহিমায়। একজন রইলেন, কিন্তু পদ রইল না। মুম্বইয়ের অধিনায়কের পদ থেকে রোহিতকে সরাতেই ফিকে হয়ে গেল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে মুম্বই বনাম চেন্নাই ম্যাচ। এমনটাই মনে করছেন প্রাক্তনরা। আইপিএলের ইতিহাসে বরাবর মুম্বই বনাম চেন্নাই বড় ম্যাচ। এই ম্যাচ আরও উপভোগ্য হয় মুম্বইয়ের অধিনায়ক রোহিত শর্মা হওয়ার পর থেকে।

২০১৩ থেকে ২০২৩-এই ১০ বছর এমআইকে নেতৃত্ব দিয়েছেন রোহিত। অধিনায়ক হিসাবে তাঁর ঝুলিতে পাঁচটি আইপিএল ট্রফি। সমসংখ্যক রয়েছে ধোনির ক্যাবিনেটেও। গতবার গুজরাতকে হারিয়ে রোহিতের রেকর্ড স্পর্শ করেছেন মাহি। তবে ক্রিকেটার হিসাবে ধোনির থেকে একটু এগিয়ে রোহিত। কারণ, তৎকালীন ডেকানের হয়ে একবার ক্রিকেটার হিসাবে আইপিএল জয় রয়েছে রোহিতের নামে।

অনেকেই বলছে, মুম্বইয়ের অধিনায়ক পদ থেকে রোহিত সরতেই আইপিএলের শেষের শুরু হয়ে গেল। কিন্তু আবার অনেকে বলছেন আইপিএল এক নতুন লড়াই শুরু হল। যেখানে যুযুধান মহেন্দ্র সিং ধোনি ও হার্দিক পান্ডিয়া।

You might also like!