
ভ্যাঙ্কুবার, ৭ ডিসেম্বর : আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন সর্বোচ্চ গোলের মালিক কানাডার জাতীয় দলের স্ট্রাইকার ক্রিশ্চিয়ান সিন ক্লিয়ার। এই মহিলা ফুটবলার জাতীয় দলের হয়ে রোনাল্ডোর চেয়ে প্রায় দেড় গুণ বেশি গোল করেছেন। গতকাল রাতে কানাডা জাতীয় দলকে বিদায় জানানোর সময় তার নামের পাশে লেখা ছিল ১৯০টি গোল। রোনালদোর চেয়েও ৬২ গোল বেশি!
তাকে বিদায় জানানো হয় কানাডার ভ্যাঙ্কুবারের বিসি প্লেস স্টেডিয়ামে এক প্রীতি ম্যাচের মাধ্যমে। সেই প্রীতি ম্যাচের প্রতিপক্ষ অস্ট্রেলিয়াকে ১-০ গোলে হারিয়ে আন্তর্জাতিক ক্যারিয়ার শেষ করেন ৪০ বছর বয়সী সিনক্লেয়ার। তাকে সম্মান জানাতে এক রাতের জন্য এই ম্যাচের ভেন্যুর নাম বদলে রাখা হয়েছিল ক্রিস্টিয়ান সিনক্লেয়ার প্লেস। মাঠে উপস্থিত প্রায় পঞ্চাশ হাজার দর্শক তাকে স্যালুট দেন, দাঁড়িয়ে সম্মান জানান।
