Breaking News
 
Abhishek Banerjee: জন্মদিনের মধ্যরাতে অভিষেকের বাড়ির সামনে উত্তেজনা, ‘চোর’ স্লোগান ঘিরে সংঘর্ষ! ভোর পর্যন্ত বাড়ির বাইরে সাংসদ Bihar Encounter: বিহারে পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের গুলির লড়াই; নিহত ৩ দুষ্কৃতী, আহত এক পুলিশ আধিকারিক HC on KMC Elections: কলকাতা পুরসভার নির্বাচনী নির্ঘণ্ট জারিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের CM Suvendu Adhikari: ‘কাজ বন্ধ করলে জেলে ঢোকাব’, ধর্মঘট ও শ্রমিক বিক্ষোভ নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: ‘জমিদাতাদের মান্যতা দেবে সরকার’, জমি অধিগ্রহণ নিয়ে বড় বার্তা শুভেন্দুর, বিঁধলেন বাম-তৃণমূলকে CM Suvendu Adhikari: ‘তোলাবাজি করলে ১৫ মিনিটেই গ্রেপ্তার’, শিল্পপতিদের অভয় দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Inter Miami :সাপোর্টার্স শিল্ড জিতে নিল ইন্টার মায়ামি

Inter Miami won the Supporters' Shield
Inter Miami won the Supporters' Shield

 

নিউ ইয়র্ক, ৩ অক্টোবর : কলম্বাস ক্রুকে হারিয়ে এবারের সাপোর্টার্স শিল্ড জিতে নিল ইন্টার মায়ামি। বৃহস্পতিবার সকালে এই ম্যাচে মেসিরা জিতলেন ৩-২ ব্যবধানে।প্রথমার্ধের শেষ দিকে দুটি গোল করে মায়ামির জয়ের নায়ক মেসি। মায়ামির হয়ে আরেক তারকা লুইস সুয়ারেস করেন অন্য গোলটি। ইউরোপের ক্লাব ফুটবল মাতানোর পাশাপাশি বিশ্বকাপ ও কোপা আমেরিকা রাঙানো মেসির ঝলমলে কেরিয়ারের ৪৬তম ট্রফি এটি।

৩২ ম্যাচে ৬৮ পয়েন্ট নিয়ে সাপোর্টার্স শিল্ড জিতে নিল মায়ামি। ২০২০ সালে মেজর লিগ সকারে যাত্রা শুরুর পর এই টুর্নামেন্টে তাদের প্রথম ট্রফি এটি। মেজর লিগ সকারে দুটি মূল ট্রফির একটি হল সাপোর্টার্স শিল্ড। আরেকটি হল এমএলএস কাপ।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…