Breaking News
 
Rejinagar By Election: ‘আগেও বিজেপিই ছিল, এখনও থাকবে’! মনোনয়ন জমা দিয়ে কেন এমন বললেন হুমায়ুনপুত্র? CJI Surya Kant: সুপ্রিম নির্দেশ অমান্য করে ‘আরশোলা’কে নোটিস! ‘এত স্পর্ধা?’ জেলাশাসককে তীব্র ভর্ৎসনা Agnimitra Paul: ‘স্বাস্থ্যের সঙ্গে ছিনিমিনি…’, রেস্তোরাঁর লাইসেন্স সাসপেন্ডের পর বড় পদক্ষেপের আর্জি অগ্নিমিত্রার CM Suvendu Adhikari: ‘সরকারি অনুদান নেব না’! শুভেন্দুর আবেদনে সাড়া, মুখ্যমন্ত্রীর তহবিলে ‘রিটার্ন গিফট’ পুজো উদ্যোক্তাদের Purnadas Baul Suvendu Adhikari: জমি জট নিয়ে শুভেন্দুর দরবারে পূর্ণদাস বাউল! ‘কথায় ওঠবস করব না বলে…’, মমতাকে তোপ ছেলের Calcutta High Court: কলকাতা হাই কোর্টের স্থায়ী প্রধান বিচারপতি হিসেবে শপথ রবীন্দ্র ভি ঘুগের

 

Game

3 years ago

Inter Milan:রিয়াল ফাইনালে না গেলে খুশি ইন্টার

Inter is happy that Real did not go to the final
Inter is happy that Real did not go to the final

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃইন্টার মিলান সর্বশেষ যেবার চ্যাম্পিয়নস লিগ জিতেছিল, ট্রফিটা সবার আগে তুলে ধরেছিলেন তিনিই। হাভিয়ের জানেত্তি যে তখন ইন্টারের অধিনায়ক। ১৩ বছর পর সেই ইন্টার আবার চ্যাম্পিয়নস লিগের ফাইনালে। ভিআইপি বক্সে বসে আজ মিলানের বিপক্ষে সেমিফাইনালে ইন্টারের আরও একটা জয় দেখেছেন জানেত্তি, এখন তিনি ক্লাবের সহ-সভাপতি। ম্যাচ শেষে তার চোখে মুখে আনন্দ, আরেকটা চ্যাম্পিয়নস লিগ জয়ের সম্ভাবনায় রোমাঞ্চিত।

আগামী ১০ জুন ইস্তাম্বুলের আতাতুর্ক স্টেডিয়ামের সেই ফাইনালে ইন্টারের প্রতিপক্ষ হতে পারে রিয়াল মাদ্রিদ কিংবা ম্যানচেস্টার সিটি। তবে জানেত্তির আশা, প্রতিপক্ষ যেন রিয়াল মাদ্রিদ না হয়। কেন, ম্যাচের পর স্কাই ইতালিয়ার সঙ্গে সাক্ষাৎকারে সেই কারণও বলেছেন ইন্টার কিংবদন্তি, ‘আমরা আসলে রিয়াল মাদ্রিদকে এড়াতে চাই। কারণ এই টুর্নামেন্টটা যেন ওদের জন্যই বানানো।’

১৪ বারের ইউরোপ-সেরা রিয়ালকে নিয়ে এই ভয়টা অবশ্য যেকোনো দলেরই। তবে শেষ পর্যন্ত যদি রিয়ালের সামনেই পড়ে ইন্টার, এত ভয়ের কিছু দেখেন না জানেত্তি, ‘চ্যাম্পিয়ন হতে হলে তো বড় দলকে হারাতেই হবে।’

ইন্টার অবশ্য এই মৌসুমে এরই মধ্যে নিজেদের সামর্থ্য যথেষ্ট দেখিয়েছে। বায়ার্ন মিউনিখ, বার্সেলোনা, ভিক্টোরিয়া প্লজেনকে নিয়ে গড়া গ্রুপ থেকে রানার্স আপ হয়ে উঠে এসে শেষ পর্যন্ত নিশ্চিত করেছে ফাইনাল। ইন্টার কোচ সিমোন ইনজাগি এটাকেই দেখছেন বিশাল এক প্রাপ্তি হিসেবে, ‘১৯ মাস আগে আমি যখন দায়িত্ব নিই, আমাকে বলা হয়েছিল, কোনোভাবে দলটাকে চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলো পর্যন্ত নিয়ে যেতে, যেটা ২০১১ সালের পর এই ক্লাব পারেনি। কিন্তু ছেলেরা দারুণ পরিশ্রম করেছে এবং এখন আমরা ফাইনালে।’

তো সেই ফাইনালে কি জানেত্তির মতো তাঁরও কোনো পছন্দের প্রতিপক্ষ আছে? এই প্রশ্নের উত্তরটা অবশ্য সরাসরি দেননি ইনজাগি, ‘রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার সিটি ইউরোপের সেরা দুটি দল। আমরা দুই দলের সামর্থ্যই জানি, ওদের সেমিফাইনালের প্রথম লেগটাও সমতায় শেষ হয়েছে। আমি খুব আগ্রহ নিয়েই ফিরতি লেগটা দেখব। দেখা যাক প্রতিপক্ষ হিসেবে কোন দলকে পাই।’


You might also like!