
লন্ডন, ১০ জুন : প্রথম দিনেই চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ভারত প্রায় হারিয়ে গেছে। কিন্তু তৃতীয় দিনে অজিঙ্ক রাহানের লড়াই, শার্দূলের সঙ্গত এবং তৃতীয় দিনে শেষে রবীন্দ্র জাডেজার বোলিং দেখে মনে হচ্ছিল, হয়তো ভারতের ম্যাচে ফিরে আসার একটা ক্ষীণ সম্ভাবনা তৈরি করছে। তবে প্রথম তিনটে দিনই কিন্তু চালকের আসনে রয়েছে অস্ট্রেলিয়াই। ম্যাচের এখনো দুটো দিন বাকি।এই দুটো দিনে কি হবে তা জোর দিয়ে বলতে পারা যাচ্ছে না। কারন, চতুর্থ ইনিংসে ২৫০ প্লাস রান তাড়া করা কঠিন। কিন্তু মিরাকল তো হয়! আমরা তো জানি ক্রিকেট ইজ এ গেম অফ গ্লোরিয়াস আনর্সাটেন্টটি।
অস্ট্রেলিয়ার লিড নিয়ে নিয়েছে ৩০০-র কাছাকাছি। চতুর্থ দিনের প্রথম সেশনেই যদি অস্ট্রেলিয়াকে ৩৫০ রানের মধ্যে আটকে রাখা যায়! এরপর টিম ইন্ডিয়া যদি ইংল্যান্ডের মতো ‘বাজবল’ খেলতে পারে! তবে এসবই কল্পনা। তবে আফশোসটা সব সময়ই তাড়া করছে। যদি প্রথম ইনিংসে কোহলি, রোহিত, পুজারা যদি কিছুটা ভালো পারফর্ম করতো আর একাদশে অশ্বিনের মতো অফস্পিনারক নেওয়া হতো। তাহলে হয়তো ভালো কিছু একটা হতো। কিন্তু যা হয়নি তা নিয়ে ভেবে আর লাভ নেই।
তবু স্বপ্ন দেখতে পারাই যায়। তাই ফিরে যেতে হচ্ছে সেই কয়েক বছর আগের দিনগুলোতে। অস্ট্রেলিয়া সফরে অ্যাডিলেডে লজ্জার হারের পর মেলবোর্নে অধিনায়ক ও ব্যাটার রাহানের সৌজন্যে ঘুরে দাঁড়িয়েছিল ভারত। পিছিয়ে থেকেও সিরিজ জিতেছিল। সেই স্মৃতি ওভালে কি রাহানের ইনিংস বাকিদের প্রেরণা যোগাবে না?
