
নয়াদিল্লি : ভারতীয় ফুটবল ফেডারেশনের নতুন উদ্যোগ।এবার থেকে ভারতীয় বংশোভুত ফুটবলাররা খেলতে চলেছেন ভারতীয় জার্সিতে। ফেডারেশন সভাপতির চেয়ারে বসার পরই একের পর এক পদক্ষেপ নিয়ে চলেছেন কল্যান চৌবে।
শুধু ভারতীয় বংশোদ্ভূত ফুটবলাররাই নন, বিদেশে থাকা ভারতীয় নাগরিকদেরও দেশের জার্সিতে খেলানোর পরিকল্পনা ফেডারেশনের। এখন ভারতীয় বংশোদ্ভূত ফুটবলারদের জাতীয় দলে খেলানোর নিয়ম নেই। ভবিষ্যতে যাতে নিয়ম বদলানো যায়, তারই পদক্ষেপ শুরু করল ফেডারেশন।
