
হানঝাউ, ২৬ সেপ্টেম্বর: এশিয়ান গেমসের বিধ্বংসী মেজাজে ভারতীয় হকি দল। উজবেকিস্তানকে দু’দিন আগেই ১৬-০ উড়িয়ে দিয়েছিল হরমনপ্রীত সিংয়ের টিম। এর দু’দিন পর আবার সেই অ্যাকশন রিপ্লে। সিঙ্গাপুরকেও পরাল গোলের মালা। ১৬ গোল দিলেন মনদীপ সিং, ললিত উপধ্যায়রা। তবে এবার এক গোল হজমও করতে হয়েছে হরমোনপ্রীতদের।
উজবেকদের বিরুদ্ধে জোড়া হ্যাটট্রিক ছিল। আজও সিঙ্গাপুরের বিরুদ্ধে জোড়া হ্যাটট্রিক হল। হরমনপ্রীত একাই করেন চারটে গোল। আর একটি হ্যাটট্রিক করেন মনদীপ সিং। ভারতের পরের ম্যাচ শক্তিশালী জাপানের সঙ্গে। গত বারের এশিয়াড চ্যাম্পিয়ন জাপান। শক্তিশালী জাপানের মুখোমুখি হওয়ার আগে এই জয় যে মনপ্রীত-অভিষেকদের মনোবল বাড়াবে তাতে কোন সন্দেহ নেই।
