Breaking News
 
West Bengal Budget: বিধানসভা নির্বাচনের আগে রাজ্য সরকারি কর্মীদের জন্য সুখবর, ৪ শতাংশ বাড়ল ডিএ, গঠিত হবে সপ্তম বেতন কমিশন Mamata Banerjee: আনন্দপুরের অগ্নিকাণ্ডে মুখ্যমন্ত্রী না যাওয়াকে কেন্দ্র করে বিতর্ক, কারণ জানালেন মমতা বন্দ্যোপাধ্যায় Mamata Banerjee on Suvendu Adhikari: বাজেট অধিবেশনে রাজ্যপালের ভাষণ ঘিরে তীব্র বাকযুদ্ধ, অনুপ্রবেশ বনাম ভিনরাজ্যে বাঙালি নিগ্রহ প্রসঙ্গে মুখোমুখি মমতা–শুভেন্দু West Bengal Budget: সংক্ষিপ্ত রাজ্যপাল ভাষণ ঘিরে বিধানসভায় রাজনৈতিক তরজা, ভোট অন অ্যাকাউন্টের দিনেই শাসক-বিরোধী মুখোমুখি WB interim budget 2026: গিগ কর্মীদের জন্য ‘কবচ’ স্বাস্থ্যসাথী! বাজেটে বড় চমক রাজ্যের, বিনামূল্যে চিকিৎসা পাবেন হাজার হাজার শ্রমজীবী West Bengal Budget 2026: কেন্দ্র না দিলেও পাশে আছে রাজ্য! ১০০ দিনের কাজে বরাদ্দ বৃদ্ধির প্রস্তাবে সিলমোহর, বাজেটে শ্রমিকদের জন্য বড় সুখবর

 

Game

1 month ago

India vs South Africa 1st T20I: ভারত-দক্ষিন আফ্রিকা প্রথম টি-টোয়েন্টি, জসপ্রীত বুমরাহ দ্বিতীয় ভারতীয় হিসেবে ১০০ টি-টোয়েন্টি উইকেট নিলেন

India vs South Africa 1st T20I
India vs South Africa 1st T20I

 

কলকাতা, ১০ ডিসেম্বর  : মঙ্গলবার রাতে কটকের বারাবাতী স্টেডিয়ামে ভারত এবং দক্ষিণ আফ্রিকার মধ্যে প্রথম টি-টোয়েন্টিতে জসপ্রীত বুমরাহ দ্বিতীয় ভারতীয় হিসেবে ১০০ টি-টোয়েন্টি উইকেট লাভ করলেন । ডেওয়াল্ড ব্রেভিসকে আউট করার মাধ্যমে বুমরাহ তাঁর উইকেটের সেঞ্চুরি পূর্ণ করেন। ২০২৫ সালের এশিয়া কাপে ওমানের বিপক্ষে ভারতের লড়াইয়ে ১০০ উইকেট অতিক্রমকারী আর্শদীপ সিংয়ের পর তিনি দ্বিতীয় ভারতীয় হিসেবে এই মাইলফলক স্পর্শ করেন ।

মঙ্গলবারের ম্যাচের আগে, বুমরাহর সংক্ষিপ্ততম ফর্ম্যাটে অসাধারণ রেকর্ড হল ৮০টি খেলায় ৯৯ উইকেট, গড়ে ১৮.১১ এবং ইকোনমি রেট ৬.৩৬। ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্রিজটাউনে আফগানিস্তানের বিপক্ষে ৩/৭, তার সেরা বোলিং পরিসংখ্যান। তিনি টি-টোয়েন্টিতে ভারতের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারি, কেবল আর্শদীপের পরে।

টি-টোয়েন্টিতে ভারতের হয়ে সর্বাধিক উইকেট শিকারী:

**আর্শদীপ সিং - ৬৮ ম্যাচে ১০৭ উইকেট

**জসপ্রীত বুমরাহ - ৮০ ম্যাচে ১০১ উইকেট

**হার্দিক পান্ডিয়া - ১২০ ম্যাচে ৯৯ উইকেট

**যুজবেন্দ্র চাহাল - ৮০ ম্যাচে ৯৬ উইকেট

**ভুবনেশ্বর কুমার - ৮৭ ম্যাচে ৯০ উইকেট

You might also like!