Breaking News
 
West bengal Assembly Election: ভবানীপুরে হাড্ডাহাড্ডি লড়াই, মমতা বনাম শুভেন্দু, ২০২৬-এর রাজনৈতিক মহারণে শেষ পর্যন্ত নজর কাড়ল কে? West Bengal Assembly Election Result 2026: বাঙালিয়ানা ভরপুর, ধুতি -পাঞ্জাবির সাজে দিল্লির মঞ্চে মোদী, বাংলার জয়ে উচ্ছ্বাসে ভাসল বিজেপি শিবির Suvendu Adhikari Reacts: ‘সোনার বাংলায় নতুন ভোর’, বিজেপির ঐতিহাসিক জয়ে উচ্ছ্বসিত শুভেন্দু, তৃণমূলকে হটিয়ে প্রথমবার ক্ষমতায় গেরুয়া শিবির সরকারি কাগজপত্র সংরক্ষণে কঠোর বার্তা, নথি সরানো যাবে না—মুখ্যসচিবের নির্দেশ Nawsad Siddique: পরিবর্তনের বাংলায় ভাঙড়ে বাজিমাত নওশাদের, আসন বদলে বিপর্যয় শওকতের West Bengal Assembly Election Result 2026: মুসলিম ভোটব্যাঙ্কে বিজেপির এগিয়ে থাকা—কারণ ব্যাখ্যা করলেন শুভেন্দু

 

Game

2 years ago

ICC WC 2023 : ডাচদের হারিয়ে একাধিক রেকর্ড গড়ল ভারত

India made several records by defeating the Dutch (File Picture)
India made several records by defeating the Dutch (File Picture)

 

বেঙ্গালুরু, ১৩ নভেম্বর : গতকাল গ্রুপ পর্বের শেষ ম্যাচেও নেদারল্যান্ড-এর সঙ্গে দাপটের সঙ্গে জয় পেয়েছে ভারত। নেদারল্যান্ডসকে ১৬০ রানের বড় ব্যবধানে হারিয়ে বেশ কিছু রেকর্ড গড়েছে ভারত।

**নেদারল্যান্ডসের বিপক্ষে টস জিতে প্রথমে ব্যাটিং করে ৪১০ রানের পাহাড়সম সংগ্রহ পায় ভারত। ভারতের প্রথম পাঁচ ব্যাটারই পঞ্চাশ রান পেয়েছেন, যা ওয়ানডে ক্রিকেটে তৃতীয় ঘটনা। আর বিশ্বকাপে এটাই প্রথমবার।


**ডাচদের বিপক্ষে ৫১ রানের ইনিংস খেলেছেন কোহলি, যা এবারের বিশ্বকাপে তার সপ্তম ফিফটি। এক বিশ্বকাপে সাত ফিফটি করার রেকর্ড আছে শুধু শচীন ও সাকিবের। তাদের পাশে নাম লেখালেন কোহলি।


**এদিকে নেদারল্যান্ডসের বিপক্ষে ৪১০ রানের ইনিংসটি ওয়ানডে ক্রিকেটে তাদের চতুর্থ সর্বোচ্চ আর বিশ্বকাপে দ্বিতীয়। ২০০৭ সালে বারমুডার বিপক্ষে ৪১৩ রান করেছিল ভারত, যা ওয়ানডে বিশ্বকাপে তাদের সর্বোচ্চ।


** আর এদিন বল হাতে উইকেটের দেখা পেয়েছেন দুই পার্ট টাইম বোলার বিরাট কোহলি ও রোহিত শর্মাও।


You might also like!