Game

2 years ago

Asian Game : এশিয়াডে ১০৭-এ থামল ভারত, ফিরছে ২৮ সোনা, ৩৮ রুপো, ৪১ ব্রোঞ্জ নিয়ে

Asian Game 2023 (File Picture)
Asian Game 2023 (File Picture)

 

হানঝাউ, ৮ অক্টোবর : এশিয়ান গেমসে ইতিহাস তৈরি করে ভারত থামল ১০৭টি পদক নিয়ে।১০০ পদকের স্বপ্ন পূরণ হল। সোনা জয়ই হোক বা মোট পদকসংখ্যা, সবেতেই রেকর্ড হয়েছে এ বার। শনিবার মেয়েদের কবাডি দল সোনা জিততেই ১০০ পদক ছুঁয়ে ফেলে ভারত। এশিয়ান গেমসে সবচেয়ে ভাল ফল হল এ বারই। পাশাপাশি, দিনের হিসাবে এশিয়ান গেমস থেকে সবচেয়ে বেশি সোনাও এসেছে শনিবার। আনুষ্ঠানিক ভাবে এশিয়ান গেমস রবিবার শেষ হবে। কিন্তু ভারতীয় খেলোয়াড়দের প্রতিযোগিতা শনিবারই শেষ হয়ে গেল। এশিয়াডের শেষে ভারতের দখলে ২৮টি সোনা, ৩৮টি রুপো এবং ৪১টি ব্রোঞ্জ। মোট ১০৭টি পদক নিয়ে শেষ করেছে চতুর্থ স্থানে।

এশিয়ান গেমসের পদক তালিকায় প্রথম তিনটি স্থানে রয়েছে চীন, জাপান ও দক্ষিণ কোরিয়া। এরপরেই রয়েছে ভারত। চীন পেয়েছে ১৯৯ টি সোনা,১০৮টি রূপো ও ৭১টি ব্রঞ্জের পদক। মোট ৩৭৮টি পদক। জাপান পেয়েছে ৫০ টি সোনা,৬৫টি রুপো ও ৬৯টি ব্রোঞ্জ পদক। মোট ১৮৪টি পদক। দক্ষিণ কোরিয়া পেয়েছে ৪০ টি সোনা, ৫৯ টি রুপো ও ৮৯ টি ব্রোঞ্জ। মোট ১৮৮টি পদক। চতুর্থ স্থানে রয়েছে ভারত।তারা ২৮ টি সোনা, ৩৮টি রুপো ও ৪১টি ব্রোঞ্জের পদক নিয়ে মোট ১০৭টি পদক পেয়েছে। এশিয়ান গেমসে এরপরেই যারা বেশি পদক পেয়েছে তাদের মধ্যে আছে উজবেকিস্তান,মোট ৭০টি পদক। চাইনিজ তেইপেই ৬৬ পদক আর ইরান পেয়েছে মোট ৫৬ টি পদক।


You might also like!