Breaking News
 
Amit Shah North Bengal visit : চিকেনস নেকের সুরক্ষায় বাড়তি তৎপরতা, উত্তরবঙ্গে অমিত শাহের একগুচ্ছ কর্মসূচি Tulu Mondal protection plea: ‘টুলু মণ্ডল যেন ইন্দ্রজিৎ, মেঘের আড়াল থেকে সব দেখছেন’! কোর্টে চাঞ্চল্যকর পর্যবেক্ষণ Jadavpur University violence: ‘যাদবপুরে দেশবিরোধী তৈরি হয়’, ‘ইনশাআল্লা-আজাদি চলবে না’! শর্বরীর হুঙ্কারে পালটা বামনেত্রীর CM Suvendu Adhikari: বন্যায় সবংয়ে ক্ষতিগ্রস্ত ৩২০০ বাড়ি! আকাশপথে পরিস্থিতি দেখে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর Jadavpur University Chaos: যাদবপুরে রাতের সংঘর্ষ অনভিপ্রেত, উচ্চ পর্যায়ের কমিটি গড়ে তদন্তের ভাবনা উপাচার্যের Amit Shah: ‘স্বাধীনতা সংগ্রামীদের অপমান’, ‘বন্দে মাতরম’ নিয়ে কংগ্রেসকে তীব্র তোপ অমিত শাহের

 

Game

2 years ago

IND vs Pak T20 match: আড়াই লাখের টিকিট কিনতে বেচে দিয়েছেন ট্রাকটর, পাকিস্তানের হারে মন ভাঙল ভক্তর

IND vs Pak T20 match
IND vs Pak T20 match

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ রবিবার রাতের ভারত -পাকিস্তান ম্যাচের জন্য সারা বিশ্ব কার্যত অপেক্ষা করেছিল। টানটান উত্তেজনার এই ম্যাচে, শেষ অবধি খেলা ঘুরল ভারতের দিকেই। টসে জিতে বল নেয় পাকিস্তান, শুরুতে ম্যাচ হাতের মধ্যেই ছিল পাকিস্তানের। ১৯ ওভারেই পাকিস্তানের দাপুটে বোলিং-এর কাছে ভেঙে পড়ে ভারতের ব্যাটিং লাইন আপ। তবুও শেষ রক্ষা হল না পাকিস্তানের। আর এতেই মন ভেঙেছে এক পাক ভক্তের।

স্টেডিয়ামের বাইরে তখন ‘ইন্ডিয়া ইন্ডিয়া’ রব. মুখ ছোট করে ফিরে যাচ্ছিলেন এক পাক ভক্ত। তিনি ২.৫ লক্ষ টাকা দিয়ে এই ম্যাচের টিকিট কেনার জন্য বিক্রি করে দিয়েছেন নিজের ট্রাকটর, তবুও দলের জয়ের স্বাদ পেলেন না তিনি।

ANI-কে দেওয়া সাক্ষাৎকারে ওই পাক সমর্থক বলেছেন বলেছেন, "আড়াই লক্ষ মূল্যের টিকিট পেতে আমি ট্রাক্টর বিক্রি করেছি। যখন আমরা ভারতের স্কোর দেখেছিলাম, তখন আমরা ভাবিনি যে আমরা এই খেলাটি হারতে পারি ,আমরা ভেবেছিলাম এটি একটি অর্জনযোগ্য স্কোর ছিল। খেলাটা আমাদের হাতে ছিল”


You might also like!