Game

2 years ago

Iga Swiatek:ইউএস ওপেনে অঘটন, ছিটকে গেলেন বিশ্বের এক নম্বর শিয়নটেক

Iga Swiatek
Iga Swiatek

 

নিউ ইয়র্ক, ৪ সেপ্টেম্বর : ইউএস ওপেনে ঘটল অঘটন। ইউএস ওপেন ধরে রাখতে পারলেন না গতবারের চ্যাম্পিয়ন ইগা শিয়নটেক। সোমবার ইয়েলেনা অস্টাপেঙ্কোর কাছে হেরে বিদায় নিলেন মহিলাদের এই শীর্ষ বাছাই। ইয়েলেনা অস্টাপেঙ্কোর কাছে হেরে বিদায় নিলেন মহিলাদের এই শীর্ষ বাছাই। শিয়নটেক হেরেছেন ৬-৩, ৩-৬, ১-৬ গেমে। এই হারের ফলে ৭৫ সপ্তাহ র‌্যাঙ্কিংয়ের এক নম্বর থাকা শিয়নটেককে সরে যেতে হচ্ছে। সেই জায়গায় উঠে আসবেন এরিনা সাবালেঙ্কা।

চতুর্থ রাউন্ডে তিন সেটের লড়াইয়ে শিয়নটেক হেরেছেন ৬-৩, ৩-৬, ১-৬ গেমে। হারের ফলে র‌্যাঙ্কিংয়ের এক নম্বর স্থান ছেড়ে দিতে হবে শিয়নটেককে। সেই জায়গায় উঠে আসবেন এরিনা সাবালেঙ্কা। টানা ৭৫ সপ্তাহ এক নম্বরে ছিলেন শিয়নটেক। সোমবার কোর্টে একেবারেই খুঁজে পাওয়া যায়নি পরিচিত শিয়নটেককে। প্রচুর ভুল করেছেন গোটা ম্যাচে। বাঁ হাতি অস্টাপেঙ্কোর বিরুদ্ধে মুখোমুখি রেকর্ড এমনিতেই খুব খারাপ শিয়নটেকের। এর আগে তিনটি ম্যাচেই হেরেছিলেন। শুধু তাই নয়, মাত্র একটি সেট জিতেছিলেন অস্টাপেঙ্কোর বিরুদ্ধে। সোমবারও একটি সেট জিতলেন। কিন্তু হার বাঁচাতে পারলেন না। এই নিয়ে টানা চতুর্থ ম্যাচে হারলেন অস্টাপেঙ্কোর কাছে। আর কোনও খেলোয়াড়ের বিরুদ্ধে এত খারাপ রেকর্ড নেই শিয়নটেকের।


You might also like!