Breaking News
 
Donald Trump: নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি আখ্যা দিলেন ট্রাম্প, ইরান প্রসঙ্গেও প্রতিক্রিয়া Mamata Banerjee: ‘বিজেপির লুট ও গণতন্ত্র হত্যা’, আইপ্যাক অফিসে ইডি অভিযানের প্রতিবাদে মিছিলের ডাক মমতার Mamata Banerjee at I-PAC Office: 'মার্ডার অফ ডেমোক্রেসি',সল্টলেকে আইপ্যাক অফিসে তল্লাশি, বিজেপি সরকারকে কটাক্ষ মমতার Mamata banerjee: ‘আমাদের ভোটের স্ট্র্যাটেজি ছিনতাই করা হয়েছে’—ইডি হানার মধ্যে I-PAC দপ্তরে তোপ দাগলেন মমতা Mamata Banerjee: তল্লাশির আবহে প্রতীকের বাড়ি থেকে I-PAC, মুখ্যমন্ত্রীর গাড়িতে তোলা হল গুরুত্বপূর্ণ নথি ED Raid at I-PAC Office: সল্টলেক ও লাউডন স্ট্রিটে ইডির তল্লাশি, কয়লা পাচারের পুরনো মামলায় প্রতীক জৈনের বাড়িতে তল্লাশি

 

Game

1 month ago

Champions League: চ্যাম্পিয়নস লিগ, আথলেতিক বিলবাওয়ের কাছে পয়েন্ট হারাল পিএসজি

PSG held to a draw by Bilbao
PSG held to a draw by Bilbao

 

প্যারিস, ১১ ডিসেম্বর : প্রতিপক্ষের মাঠে বুধবার রাতে চ্যাম্পিয়নস লিগের ম্যাচে গোলশূন্য ড্র করেছে লুইস এনরিকের দল পিএসজি, আথলেতিক বিলবাওয়ের বিপক্ষে। ম্যাচে বল দখলে রেখে একচেটিয়া আধিপত্য বজায় রাখলেও গন্সালো রামোস, ফাবিয়ান রুইসরা পারেননি দলকে লক্ষ্যে পৌঁছে দিতে। সব প্রতিযোগিতা মিলিয়ে শেষ তিন ম্যাচে এই নিয়ে দুইবার পয়েন্ট হারাল পিএসজি। গত মাসের শেষ ম্যাচে মোনাকোর বিপক্ষে হেরে লিগ আঁর শীর্ষস্থান হারিয়েছিল পিএসজি। লিগের পরের ম্যাচে রেনের বিপক্ষে ৫-০ গোলের বড় জয় পেলেও,চ্যাম্পিয়নস লিগে এসে আবার হোঁচট খেল তারা। অবশ্য অন্যান্য ম্যাচের ফল পক্ষে আসায় টেবিলে উন্নতি করেছে পিএসজি। ম্যানচেস্টার সিটি ও আতালান্তার সমান ১৩ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে তারা। ১৫ পয়েন্ট নিয়ে বায়ার্ন মিউনিখ দুইয়ে ও ১৮ পয়েন্ট নিয়ে আর্সেনাল শীর্ষে আছে।

You might also like!