Breaking News
 
School Education Department: শিক্ষক দিবসেই শিক্ষকের গায়ে হাত! প্রধান শিক্ষককে মারধরের ভিডিও ভাইরাল, অ্যাকশনে স্কুলশিক্ষা দপ্তর Raghav Chadha: বিজেপিতে যোগের পরেই ‘বিতাড়িত’! ভোটের মুখে পাঞ্জাবের তালিকা থেকে বাদ রাঘব, নাম উঠল দিল্লিতে Jadavpur Gerua Michil: ‘গেরুয়ার সম্মানে’ রাজপথে সন্ন্যাসীরা! যাদবপুরের মিছিলের নেতৃত্বে শুভেন্দু Abu Taher: নন্দীগ্রাম উপনির্বাচন ঘিরে তৃণমূলে ফের কোন্দল, মমতাকে সরাসরি চ্যালেঞ্জ আবু তাহেরের Ritabrata TMC: জোড়াফুলের অপেক্ষা, বিকল্পে নির্দল! নন্দীগ্রাম-রেজিনগরে লড়াইয়ের প্রস্তুতি ঋত শিবিরের Abhishek Banerjee PA: ১৫ কোটির লেনদেন সুমিতের অ্যাকাউন্টে! সুপ্রিম কোর্টে অভিষেকের আপ্তসহায়ককে নিয়ে বিস্ফোরক দাবি রাজ্যের

 

Game

3 years ago

East Bengal Club :নতুন প্রতিভাদের সিনিয়র দলে আনার ভাবনা লাল-হলুদের

East Bengal Club  logo
East Bengal Club logo

 

কলকাতা, ১০ মে : এবার জুনিয়রদের পারফরম্যান্সে যথেষ্ট খুশি হয়ে আগামী মরশুমের জন্য দলের জুনিয়র ফুটবলারদের নিয়ে নয়া সিদ্ধান্ত নিল ইমামি ম্যানেজমেন্ট। যতদূর জানা গিয়েছে, এবারের রিলায়েন্স কতৃক আয়োজিত ইয়ুথ ডেভলপমেন্ট লিগের ম্যাচ গুলিতেঅনবদ্য পারফরম্যান্সের দরুন দলের বেশকিছু ফুটবলারদের সিনিয়র দলে আনার কথা ভাবছে ইস্টবেঙ্গল শিবির।

এদের মধ্যে রয়েছেন দলের গোলরক্ষক আদিত্য পাত্র, ডার্বি ম্যাচে জোড়া গোলের নায়ক কুশ ছেত্রী, আমন সিকে ও তার সাথে দলের অন্যতম ভরসা মহম্মদ রোশালের মতো তারকা। সব ঠিক থাকলে আগামী মরশুমে সিনিয়র দলের সাথেই খেলতে দেখা যেতে পারে এই সব উদীয়মান ফুটবলারদের।

উল্লেখ্য, এবার ইস্টজোন চ্যাম্পিয়ন হয়ে জাতীয় পর্বে চলে গিয়েছিল তুহিন- কুশছেত্রী ও আদিত্যরা। তবে শেষ রক্ষা হয়নি। রিলায়েন্স ইয়ং চ্যাম্পসের কাছে হারার ফলে টুর্নামেন্ট থেকে ছিটকে যায় ইস্টবেঙ্গল। তবে জুনিয়রদের এই পারফরম্যান্সে যথেষ্ট খুশি কর্মকর্তারা ।


You might also like!