Breaking News
 
Abhishek Banerjee: জন্মদিনের মধ্যরাতে অভিষেকের বাড়ির সামনে উত্তেজনা, ‘চোর’ স্লোগান ঘিরে সংঘর্ষ! ভোর পর্যন্ত বাড়ির বাইরে সাংসদ Bihar Encounter: বিহারে পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের গুলির লড়াই; নিহত ৩ দুষ্কৃতী, আহত এক পুলিশ আধিকারিক HC on KMC Elections: কলকাতা পুরসভার নির্বাচনী নির্ঘণ্ট জারিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের CM Suvendu Adhikari: ‘কাজ বন্ধ করলে জেলে ঢোকাব’, ধর্মঘট ও শ্রমিক বিক্ষোভ নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: ‘জমিদাতাদের মান্যতা দেবে সরকার’, জমি অধিগ্রহণ নিয়ে বড় বার্তা শুভেন্দুর, বিঁধলেন বাম-তৃণমূলকে CM Suvendu Adhikari: ‘তোলাবাজি করলে ১৫ মিনিটেই গ্রেপ্তার’, শিল্পপতিদের অভয় দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

ICC rankings released:-আইসিসির ক্রমতালিকার প্রকাশ : বোলিং এবং অলরাউন্ডারদের ক্রমতালিকায় দাপট ভারতীয়দেরই

ICC
ICC

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ- বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টের ভালো পারফরম্যান্স করে সুফল পেলেন ঋষভ পন্থ। দুবছর বাদে লাল বলের ক্রিকেটে ফিরেই আইসিসি ক্রমতালিকায় প্রথম দশে ঢুকে পড়লেন ঋষভ পন্থ। পন্থ আছেন ষষ্ঠ স্থানে। তাঁর রেটিং পয়েন্ট ৭৩১। ক্রমতালিকায় প্রথম দশে রয়েছেন তিনজন ভারতীয়। ভারতীয়দের মধ্যে সবার উপরে আছেন যশস্বী জয়সওয়াল। তিনি রয়েছেন পঞ্চম স্থানে। তাঁর রেটিং পয়েন্ট ৭৫১।

আইসিসি ব্যাটারদের ক্রমতালিকায় দশম স্থানে রয়েছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। তবে পঞ্চম স্থান থেকে পাঁচ ধাপ নেমে দশম স্থানে তিনি। বিরাট কোহলিও এতদিন প্রথম দশে ছিলেন। কিন্তু টানা খারাপ ফর্মের জেরে তিনি প্রথম ১০ থেকে ছিটকে দ্বাদশ স্থানে চলে এলেন। রোহিত ও বিরাট বাংলাদেশের বিরুদ্ধে ব্যর্থতার জন্যই র‍্যাংকিং এ অবনমন ঘটেছে।

আইসিসির বোলিং ক্রমতালিকায় দাপট দেখাচ্ছেন ভারতীয়রাই। বোলিং ক্রমতালিকায় শীর্ষস্থানে রয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। দ্বিতীয় স্থানে জসপ্রীত বুমরাহ। প্রথম দশে রয়েছেন রবীন্দ্র জাদেজাও। তিনি রয়েছেন ষষ্ঠ স্থানে।অলরাউন্ডারদের তালিকায় প্রথম স্থানে রয়েছেন জাদেজা। অশ্বিন রয়েছেন দ্বিতীয় স্থানে। অক্ষর প্যাটেল রয়েছেন ষষ্ঠ স্থানে।


শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…