Breaking News
 
Tulu Mondal protection plea: ‘টুলু মণ্ডল যেন ইন্দ্রজিৎ, মেঘের আড়াল থেকে সব দেখছেন’! কোর্টে চাঞ্চল্যকর পর্যবেক্ষণ Jadavpur University violence: ‘যাদবপুরে দেশবিরোধী তৈরি হয়’, ‘ইনশাআল্লা-আজাদি চলবে না’! শর্বরীর হুঙ্কারে পালটা বামনেত্রীর CM Suvendu Adhikari: বন্যায় সবংয়ে ক্ষতিগ্রস্ত ৩২০০ বাড়ি! আকাশপথে পরিস্থিতি দেখে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর Jadavpur University Chaos: যাদবপুরে রাতের সংঘর্ষ অনভিপ্রেত, উচ্চ পর্যায়ের কমিটি গড়ে তদন্তের ভাবনা উপাচার্যের Amit Shah: ‘স্বাধীনতা সংগ্রামীদের অপমান’, ‘বন্দে মাতরম’ নিয়ে কংগ্রেসকে তীব্র তোপ অমিত শাহের Omar Abdullah : জেন জি-র নামে জওয়ানদের হুমকি? তরুণীর ভিডিও দেখে ক্ষুব্ধ ওমর আবদুল্লা, দিলেন কড়া বার্তা

 

Game

2 years ago

ICC Player of the Month: আইসিসি প্লেয়ার অফ দ্য মান্থ : মাসের সেরার লড়াইয়ে বুমরা ও রোহিতের সঙ্গী গুরবাজ

Gurbaz joins Bumrah and Rohit in the battle of the month
Gurbaz joins Bumrah and Rohit in the battle of the month

 

দুবাই, ৫ জুলাই :আইসিসির জুন মাসের মাস সেরা লড়াইয়ে জায়গা পেয়েছেন তিন ক্রিকেটার- ভারতের রোহিত শর্মা, জসপ্রীত বুমরা ও আফগানিস্তানের রহমানউল্লাহ গুরবাজ।

ভারতকে টি-টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন করতে ব্যাট হাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন অধিনায়ক রোহিত। টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ ২৫৭ রান করেছেন এই ওপেনার, ব্যাটিং গড় ছিল ৩৬.৭১।

এবারের বিশ্বকাপে ভারতের ‘এক্স ফ্যাক্টর’ ছিলেন বুমরা। টুর্নামেন্টজুড়ে ব্যাটারদের নাভিশ্বাস তুলে ৪.১৭ ইকোনমিতে ১৫ উইকেট শিকার করেছেন বুমরা। ৩০ বছর বয়সী এই প্লেয়ার হাতে তোলেন টুর্নামেন্টের সেরা পুরস্কারও।

আর এবারের বিশ্বকাপে চমকে দেওয়া আফগানিস্তান দলের ওপেনার গুরবাজ হয়েছেন টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক। আইসিসির যেকোনো ইভেন্টে প্রথমবারের মতো সেমিফাইনালে উঠতে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তাঁর। করেছেন ২৮১ রান, ব্যাটিং গড় ৩৫.০০। সুতরাং তাঁর সামনেও সুযোগ আছে আফগানিস্তানের প্রথম ক্রিকেটার হিসেবে আইসিসির মাস সেরা নির্বাচিত হওয়ার।

এখন দেখার আইসিসি জুন মাসের সেরা খেলোয়াড় কাকে নির্বাচিত করেন।আইসিসির কাছে এই মাসের সেরা খেলোয়াড় বাছাটা খুবই কঠিন।


You might also like!