Breaking News
 
Tulu Mondal protection plea: ‘টুলু মণ্ডল যেন ইন্দ্রজিৎ, মেঘের আড়াল থেকে সব দেখছেন’! কোর্টে চাঞ্চল্যকর পর্যবেক্ষণ Jadavpur University violence: ‘যাদবপুরে দেশবিরোধী তৈরি হয়’, ‘ইনশাআল্লা-আজাদি চলবে না’! শর্বরীর হুঙ্কারে পালটা বামনেত্রীর CM Suvendu Adhikari: বন্যায় সবংয়ে ক্ষতিগ্রস্ত ৩২০০ বাড়ি! আকাশপথে পরিস্থিতি দেখে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর Jadavpur University Chaos: যাদবপুরে রাতের সংঘর্ষ অনভিপ্রেত, উচ্চ পর্যায়ের কমিটি গড়ে তদন্তের ভাবনা উপাচার্যের Amit Shah: ‘স্বাধীনতা সংগ্রামীদের অপমান’, ‘বন্দে মাতরম’ নিয়ে কংগ্রেসকে তীব্র তোপ অমিত শাহের Omar Abdullah : জেন জি-র নামে জওয়ানদের হুমকি? তরুণীর ভিডিও দেখে ক্ষুব্ধ ওমর আবদুল্লা, দিলেন কড়া বার্তা

 

Game

2 years ago

Jasprit Bumrah:আইসিসি সেরা বুমরা

Jasprit Bumrah
Jasprit Bumrah

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ভারতকে শিরোপা জিতিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেরা হয়েছিলেন জসপ্রিত বুমরা। এবার তিনি আইসিসিরও গত মাসের সেরা খেলোয়াড় নির্বাচিত হলেন।  জুন মাসের সেরা খেলোয়াড়ের নাম ঘোষনা করেছে আইসিসি। পুরুষ ও মহিলা উভয় বিভাগেই ভারতের জয়জয়কার। পুরুষ বিভাগে বুমরা আর মহিলা বিভাগে সেরা নির্বাচিত হয়েছেন স্মৃতি মান্ধানা।

রোহিত শর্মা ও আফগানিস্তানের রহমানউল্লাহ গুরবাজকে পেছনে ফেলে সেরা হলেন ‍বুমরা। বিশ্বকাপ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য তিনি এই পুরস্কার পেলেন। বিশেষ করে ফাইনালে, দলের ৭ রানের জয়ের ম্যাচে মাত্র ১৮ রান দিয়ে তিনি নিয়েছিলেন ২ উইকেট।

বিশ্বকাপে বুমরার শিকার ১৫ উইকেট। কিন্তু ইকোনমিতে তিনি ছাড়িয়ে গেছেন সবাইকে। ৮ ইনিংসে মাত্র ৪.১৭ ইকোনমি রেট। সর্বোচ্চ ১৭টি করে উইকেট নেওয়া আর্শদীপের ইকোনমি ৭.১৬ আর ফজলহক ফারুকীর ৬.৩১।

You might also like!