Game

2 years ago

Pat Cummins : আইপিএলের সমস্ত রেকর্ড ভেঙে, ২০.৫ কোটিতে কামিন্সকে কিনল হায়দরাবাদ

Pat Cummins (File Picture)
Pat Cummins (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ সদ্য অস্ট্রেলিয়ার অধিনায়ক হিসাবে বিশ্বকাপ জিতেছেন প্যাট কামিন্স। গত মরশুমে  কলকাতা নাইট রাইডার্স শিবিরে থাকলেও তাঁকে রিটেন করেনি কেকেআর। নিলামের আগেই ছেড়ে দেওয়া হয়েছিল।

নিলামে যে তাঁকে নিয়ে দড়ি টানাটানি চলবে, সেটা প্রত্যাশিতই ছিল। ঠিক তেমনটাই হল। নিলামে ন্যূনতম দর ছিল কামিন্সের। নিলামের দর হাঁকা শুরু হতেই ময়দানে নামে মহেন্দ্র সিংহ ধোনির চেন্নাই সুপার কিংস। গতবারের চ্যাম্পিয়নরা যে অস্ট্রেলিয়ার পেসারকে পেতে মরিয়া, শুরুতেই বুঝিয়ে দেয়। তবে সঙ্গে সঙ্গে লড়াই শুরু করে দেয় মুম্বই ইন্ডিয়ান্স, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ও সানরাইজার্স হায়দরাবাদ। 

কিছুক্ষণের মধ্যেই তাঁর দর পেরিয়ে যায় ১০ কোটি টাকা। এবারের নিলামে প্রথম ক্রিকেটার হিসাবে ১০ কোটি দর ছাড়িয়ে যায় অজ়ি পেসারের। যিনি ব্যাট হাতেও ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন। শেষ পর্যন্ত রেকর্ড ২০ কোটি ৫০ লক্ষ টাকায় কামিন্সকে কিনে নিল হায়দরাবাদ।

You might also like!