Game

1 hour ago

FIFA World Cup 2026 Prize Money: বিশ্বকাপ জিতলে কে কত টাকা পাবে

The 2026 FIFA World Cup
The 2026 FIFA World Cup

 

কলকাতা, ১১ জুন : বিশ্বকাপ জিতলে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দল কত টাকা পাবে? তাছাড়া বিশ্বকাপে অংশ নেওয়া দলগুলো কত টাকা পাবে। তা একবার দেখে নেয়া যাক। ফিফার দেওয়া তথ্য মতে, এবারের চ্যাম্পিয়নরা ৫০ মিলিয়ন ডলার প্রাইজমানি পাবে। সবশেষ কাতার বিশ্বকাপে প্রাইজমানি ছিল ৪২ মিলিয়ন ডলার। এবার ৮ মিলিয়ন ডলার চ্যাম্পিয়ন প্রাইজমানি বেড়েছে।

চ্যাম্পিয়নের পর রানার্সআপ দল পাবে ৩৩ মিলিয়ন ডলার। তৃতীয় ও চতুর্থ দল পাবে যথাক্রমে ২৯ ও ২৭ মিলিয়ন ডলার। বিশ্বকাপ থেকে শূন্য হাতে যাবে না কেউ। কোয়ার্টার ফাইনাল থেকে বাদ পড়া চার দল পাবে ১৯ মিলিয়ন ডলার করে। প্রি কোয়ার্টারে বাদ পড়া আট দল পাবে ১৫ মিলিয়ন ডলার করে। এরপর ১৭ থেকে ৩২-তম দল পাবে ১১ মিলিয়ন ডলার করে। প্রথম পর্বে বাদ পড়া ১৬ দল পাবে ৯ মিলিয়ন ডলার করে। এবারই প্রথম ৩২ দল থেকে ৪৮ দলের টুর্নামেন্ট হচ্ছে। সব মিলিয়ে ম্যাচ হবে ১০৪টি।

You might also like!