Game

2 years ago

Champions League 2023 : হলান্ডের জোড়া গোল, চ্যাম্পিয়ন্স লিগে শতভাগ জয়ের ধারা ধরে রাখল পেপ গুয়ার্দিওলার দল

Young Boys 1-3 Man City (Collected)
Young Boys 1-3 Man City (Collected)

 

ম্যানচেস্টার, ২৬ অক্টোবর : চ্যাম্পিয়ন্স লিগে ইয়াং বয়েজের বিপক্ষে প্রথমার্ধে বেশ কিছু সুযোগ হারাল ম্যানচেস্টার সিটি। বিরতির পর দুই দলই পেল জালের দেখা, জমল লড়াই। পরে জোড়া গোল করেন তারকা ফরোয়ার্ড আর্লিং হলান্ড।

চ্যাম্পিয়ন্স লিগের চলতি আসরে শতভাগ জয়ের ধারা ধরে রাখল পেপ গুয়ার্দিওলার দল। বুধবার রাতে সুইজারল্যান্ডের ক্লাব ইয়াং বয়েজকে ৩-১ গোলে হারাল ইংলিশ চ্যাম্পিয়নরা। সবগুলো গোলই হয় দ্বিতীয়ার্ধে। আর একটি গোল করেন ডিফেন্ডার মানুয়েল আকনজি। ৩ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে ‘জি’ গ্রুপের শীর্ষে আছে সিটি।

You might also like!