
প্যারিস, ৩১ অক্টোবর : গত মরসুমে ক্লাব ও জাতীয় দল মিলিয়ে সবচেয়ে বেশি গোল করা নরওয়ের হল্যান্ড স্ট্রাইকারের হাতেই উঠেছে জার্ড মুলার ট্রফি। প্যারিসে সোমবার রাতে জমকালো অনুষ্ঠানে ২০২২-২৩ মৌসুমের জার্ড মুলার ট্রফির বিজয়ী হিসেবে ঘোষণা করা হয় হলান্ডের নাম। গত মরসুমে ম্যানচেস্টার সিটির ট্রেবল জয়ের পথে অবদান রেখেছিলেন হলান্ড। সিটির হয়ে প্রিমিয়ার লিগে ৩৫ ম্যাচে তিনি করেন ৩৬ গোল, অ্যাসিস্ট ৮টি। সব প্রতিযোগিতা মিলিয়ে ৫৩ ম্যাচে হলান্ডের গোল ছিল ৫২টি; অ্যাসিস্ট ৯টি।
ক্লাব ও জাতীয় দল মিলিয়ে মোট ৫৬ গোল করেছিলেন নরওয়ের হলান্ড। সিটির হয়ে গত মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ, এফএ কাপ ও প্রিমিয়ার লিগ জিতেন তিনি হলান্ডের থেকে এক গোল কম করার জন্য পুরস্কারটি জিততে পারেননি পিএসজির ফরাসি ফরোয়ার্ড কিলিয়ান এমবাপে।
