Breaking News
 
School Education Department: শিক্ষক দিবসেই শিক্ষকের গায়ে হাত! প্রধান শিক্ষককে মারধরের ভিডিও ভাইরাল, অ্যাকশনে স্কুলশিক্ষা দপ্তর Raghav Chadha: বিজেপিতে যোগের পরেই ‘বিতাড়িত’! ভোটের মুখে পাঞ্জাবের তালিকা থেকে বাদ রাঘব, নাম উঠল দিল্লিতে Jadavpur Gerua Michil: ‘গেরুয়ার সম্মানে’ রাজপথে সন্ন্যাসীরা! যাদবপুরের মিছিলের নেতৃত্বে শুভেন্দু Abu Taher: নন্দীগ্রাম উপনির্বাচন ঘিরে তৃণমূলে ফের কোন্দল, মমতাকে সরাসরি চ্যালেঞ্জ আবু তাহেরের Ritabrata TMC: জোড়াফুলের অপেক্ষা, বিকল্পে নির্দল! নন্দীগ্রাম-রেজিনগরে লড়াইয়ের প্রস্তুতি ঋত শিবিরের Abhishek Banerjee PA: ১৫ কোটির লেনদেন সুমিতের অ্যাকাউন্টে! সুপ্রিম কোর্টে অভিষেকের আপ্তসহায়ককে নিয়ে বিস্ফোরক দাবি রাজ্যের

 

Game

3 years ago

Hardik-Buttler:আজ যে সব মাইলস্টোনের সামনে দাঁড়িয়ে হার্দিক-বাটলাররা

Hardik pandia indian cricket player
Hardik pandia indian cricket player

 

জয়পুর, ৫ মে : আজ জয়পুরে ঘরের মাঠে নামছে সঞ্জু স্যামসনের রাজস্থান। তারা মুখোমুখি হচ্ছে হার্দিক পান্ডিয়ার গুজরাট টাইটান্সের। এই ম্যাচে দু'দলের কয়েকজন ক্রিকেটার আছেন যাদের সামনে রয়েছে কয়েকটি রেকর্ডের হাতছানি। জেনে নিন সেইগুলি।

জস বাটলার: আইপিএলে ১৫০টি ছক্কার মাইলস্টোন থেকে ৫টি ছয় দূরে রয়েছেন রাজস্থান তারকা ওপেনার জস বাটলার।

যুজবেন্দ্র চাহাল: আইপিএলে এখনো সর্বাধিক উইকেটশিকারী বোলার ডোয়েন ব্র্যাভো। তাকে পিছনে ফেলতে হলে রাজস্থান রয়্যালসের তারকা ক্রিকেটার যুজবেন্দ্র চাহালকে নিতে হবে আরো ৬টি উইকেট।

যশস্বী জয়সওয়াল: আইপিএলে এক হাজার রানের মাইলস্টোন পূর্ণ করতে হলে যশস্বী জয়সওয়ালকে করতে হবে আর মাত্র ২৫ রান।

হার্দিক পান্ডিয়া : গুজরাট টাইটান্সের অধিনায়ক হার্দিক পান্ডিয়াকে টি-২০ ক্রিকেটে ১৫০ উইকেট নিতে হলে দরকার আর ৩টি উইকেট।

বিজয় শঙ্কর: আইপিএলে আর ৬৪ রান করতে হবে। তাহলে বিজয় ১০০০ রান পূর্ণ করবেন।

সঞ্জু স্যামসন : আইপিএলে ৩০০টি চারের রেকর্ড থেকে ছ’টি চার দূরে রয়েছেন সঞ্জু স্যামসন।

ওডিয়েন স্মিথ : টি-২০ ক্রিকেটে ৫০টি ছক্কা মারার রেকর্ড থেকে ১টি ছয় দূরে রয়েছেন ওডিয়েন স্মিথ।

আলজারি জোসেফ: টি-২০ ক্রিকেটে উইকেটের সেঞ্চুরি পূর্ণ করা থেকে ১ উইকেট দূরে রয়েছেন আলজারি জোসেফ।



You might also like!