Breaking News
 
School Education Department: শিক্ষক দিবসেই শিক্ষকের গায়ে হাত! প্রধান শিক্ষককে মারধরের ভিডিও ভাইরাল, অ্যাকশনে স্কুলশিক্ষা দপ্তর Raghav Chadha: বিজেপিতে যোগের পরেই ‘বিতাড়িত’! ভোটের মুখে পাঞ্জাবের তালিকা থেকে বাদ রাঘব, নাম উঠল দিল্লিতে Jadavpur Gerua Michil: ‘গেরুয়ার সম্মানে’ রাজপথে সন্ন্যাসীরা! যাদবপুরের মিছিলের নেতৃত্বে শুভেন্দু Abu Taher: নন্দীগ্রাম উপনির্বাচন ঘিরে তৃণমূলে ফের কোন্দল, মমতাকে সরাসরি চ্যালেঞ্জ আবু তাহেরের Ritabrata TMC: জোড়াফুলের অপেক্ষা, বিকল্পে নির্দল! নন্দীগ্রাম-রেজিনগরে লড়াইয়ের প্রস্তুতি ঋত শিবিরের Abhishek Banerjee PA: ১৫ কোটির লেনদেন সুমিতের অ্যাকাউন্টে! সুপ্রিম কোর্টে অভিষেকের আপ্তসহায়ককে নিয়ে বিস্ফোরক দাবি রাজ্যের

 

Game

3 years ago

Premier League:অ্যানফিল্ডে গোলের রেকর্ড ও সেঞ্চুরি সালাহর

Liverpool players celebrate after Salah's goal
Liverpool players celebrate after Salah's goal

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ  অ্যানফিল্ডে শেষ বাঁশি বাজার পর লিভারপুল কোচ ইয়ুর্গেন ক্লপের স্কোরশিটে খেলোয়াড়েরা কত পেতে পারেন? লেটার মার্কস দেবেন না নিশ্চিত, তবে জয়টা এসেছে আর তাতে ৩ পয়েন্ট পাওয়ায় ক্লপের অন্তত মন খারাপ হবে না। হাসি থাকলে মোহাম্মদ সালাহর মুখেও।

ব্রেন্টফোর্ডকে ১-০ গোলে হারিয়ে টেবিলের পাঁচে লিভারপুল। ১৩ মিনিটে ম্যাচের একমাত্র গোলটি সালাহর। বক্সের বাঁ প্রান্ত থেকে ভার্জিল ফন ডাইকের হেড পেয়ে ফিনিশিংটা নিখুঁত করতে পারেননি মিসরীয় ফরোয়ার্ড। ডান পায়ের টোকাটা বলে ঠিকমতো না লাগলেও গোল লাইন পেরিয়ে যায়। 

তবে গোলটি মনে রাখবেন সালাহ। লিভারপুলের ১৩১ বছরের ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে অ্যানফিল্ডে টানা ৯ ম্যাচে গোল করলেন। লিভারপুলের মাঠে এটি তাঁর শততম গোলও। শততমের মাইলফলক ছুঁয়েছেন আরও একজন। লিভারপুলের হয়ে ১০০তম ‘ক্লিন শিট’ (গোল না খাওয়া) ম্যাচ খেললেন গোলকিপার আলিসন বেকার।

ম্যাচের প্রথমার্ধে অফসাইডের কারণে ব্রায়ান এমবোমোর গোলটি বাতিল হয়। নইলে সমতায় ফিরেই প্রথমার্ধ শেষ করতে পারত ক্লপের দল। বিরতির পর কোডি গাকপো কাছ থেকে গোলের সুযোগ নষ্ট করেন। নইলে আরও একটি গোল পেত লিভারপুল।

প্রিমিয়ার লিগে টানা ষষ্ঠ এ জয়ে ৩৫ ম্যাচে ৬২ পয়েন্ট সংগ্রহ দাঁড়াল লিভারপুলের। ৩৩ ম্যাচে ৬৩ পয়েন্ট নিয়ে চারে থাকা ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে ব্যবধান একমাত্র ১ পয়েন্টের। চ্যাম্পিয়নস লিগের আগামী মৌসুমে খেলা জিইয়ে রেখেছে ক্লপের দল।


You might also like!