
জার্মানি : হ্যান্সি ফ্লিকের পর আজ জার্মানির দায়িত্ব এবার তুলে দেওয়া হল ইউরোপের সম্ভাবনাময় তরুণ ম্যানেজার জুলিয়ান নাগেলসম্যানের কাঁধে। আগামী ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ পর্যন্ত তিনি জার্মানির জাতীয় দলের কোচ থাকবেন।
২০২৪ সালে ঘরের মাটিতে হতে যাচ্ছে ইউরোপীয় শ্রেষ্ঠত্ব এর আসর ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ। আসরকে সামনে রেখে দলের কোচের দায়িত্ব সামলাতে তাই জার্মান ফুটবল অ্যাসোসিয়েশন বেছে নিয়েছে বায়ার্ন থেকে বরখাস্ত হওয়া তরুণ ম্যানেজার নাগেলসম্যানকে।
