Breaking News
 
Abhishek Banerjee: জন্মদিনের মধ্যরাতে অভিষেকের বাড়ির সামনে উত্তেজনা, ‘চোর’ স্লোগান ঘিরে সংঘর্ষ! ভোর পর্যন্ত বাড়ির বাইরে সাংসদ Bihar Encounter: বিহারে পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের গুলির লড়াই; নিহত ৩ দুষ্কৃতী, আহত এক পুলিশ আধিকারিক HC on KMC Elections: কলকাতা পুরসভার নির্বাচনী নির্ঘণ্ট জারিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের CM Suvendu Adhikari: ‘কাজ বন্ধ করলে জেলে ঢোকাব’, ধর্মঘট ও শ্রমিক বিক্ষোভ নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: ‘জমিদাতাদের মান্যতা দেবে সরকার’, জমি অধিগ্রহণ নিয়ে বড় বার্তা শুভেন্দুর, বিঁধলেন বাম-তৃণমূলকে CM Suvendu Adhikari: ‘তোলাবাজি করলে ১৫ মিনিটেই গ্রেপ্তার’, শিল্পপতিদের অভয় দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Manuel Neuer said goodbye : আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন জার্মানির গোলরক্ষক ন্যুয়ার

Manuel Neuer (ssymbolic picture)
Manuel Neuer (ssymbolic picture)

 

জার্মানি, ২২ আগস্ট : সর্বকালের সেরা গোলরক্ষকের তালিকায় ম্যানুয়েল ন্যুয়ারের নামটা সব সময়ই থাকবে। ক্লাবের জার্সিতে সব শিরোপাই জেতা হয়েছে তার। জাতীয় দলের জার্সিতে জিতেছেন বিশ্বকাপের শিরোপাও। সর্বশেষ ইউরো চ্যাম্পিয়নশিপেও জার্মানির গোলপোস্টের নিচে তিনিই ছিলেন জার্মানির ভরসা। তবে এবার আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলে দিলেন ৩৮ বছর বয়সী ম্যানুয়েল ন্যুয়ার। জার্মানির জার্সিতে ১২৪ ম্যাচ খেলেছেন ন্যুয়ার।

ইনস্টাগ্রামে এক ভিডিওতে অবসরের ঘোষণা করে ন্যুয়ার বলেছেন, 'এই সিদ্ধান্ত নেওয়া আমার জন্য কঠিন ছিল। আমি এখনও শারীরিকভাবে খুব ভালো অবস্থায় আছি। তবে একই সঙ্গে, আমার এটাও মনে হয়েছে, এটাই সেরা সময় এই সিদ্ধান্ত নেওয়ার।' ২০১৮ সালে জাতীয় দলের নেতৃত্ব পান ন্যুয়ার। জার্মানির হয়ে চারটি বিশ্বকাপ ও চারটি ইউরো চ্যাম্পিয়নশিপে অংশ নিয়েছেন ন্যুয়ার।


শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…