Breaking News
 
Purnadas Baul Suvendu Adhikari: জমি জট নিয়ে শুভেন্দুর দরবারে পূর্ণদাস বাউল! ‘কথায় ওঠবস করব না বলে…’, মমতাকে তোপ ছেলের Calcutta High Court: কলকাতা হাই কোর্টের স্থায়ী প্রধান বিচারপতি হিসেবে শপথ রবীন্দ্র ভি ঘুগের Suvendu Adhikari helicopter diversion: আবহাওয়ার চোখরাঙানি, কালিম্পংয়ে নামল না মুখ্যমন্ত্রীর কপ্টার! অবতরণ উত্তরকন্যায় CM Suvendu Adhikari: ‘গ্রেপ্তার করে লুটের টাকা ফেরত’! জিটিএ দুর্নীতিতে এবার কড়া পদক্ষেপ মুখ্যমন্ত্রীর TMC Nandigram election: ‘আসল তৃণমূল’ কে? কমিশনের সিদ্ধান্ত এখনও অধরা, নন্দীগ্রামে ভোট ঘোষণাতেই প্রতীক সংঘাতে দুই শিবির PM Modi Gujarat-Maharashtra Visit: ‘আড়ি আড়ি’ গানে মোদিকে স্বাগত! ভদোদরার মঞ্চে কংগ্রেসকে তুলোধোনা, উন্নয়নের বার্তা প্রধানমন্ত্রীর

 

Game

3 years ago

Brian Booth passed away : প্রয়াত অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেট অধিনায়ক ব্রায়ান বুথ

Former Austrelian Captain Brian Booth  passed away (File Picture)
Former Austrelian Captain Brian Booth passed away (File Picture)

 

মেলবোর্ন, ২০ মে : প্রয়াত হলেন অস্ট্রেলিয়ার প্রাক্তন টেস্ট অধিনায়ক ব্রায়ান বুথ। বয়স হয়েছিল ৮৯ বছর। দীর্ঘ দিন ভুগছিলেন তিনি। অস্ট্রেলিয়ার হয়ে ক্রিকেট খেলার পাশাপাশি হকিও খেলেছেন বুথ। হকিতে অলিম্পিক্সেও সুযোগ পেয়েছিলেন।

১৯৫৬ সালের মেলবোর্ন অলিম্পিক্সে হকি দলে সুযোগ পেয়েছিলেন বুথ। তার পাঁচ বছর পরে অস্ট্রেলিয়ার টেস্ট দলে ডাক পেয়েছিলেন তিনি। প্রথম টেস্টের পরে দ্বিতীয় টেস্ট খেলার জন্য ১৬ মাস অপেক্ষা করতে হয়েছিল তাঁকে। তবে সেই সুযোগ আসার পরে আর পিছন ফিরে তাকাতে হয়নি বুথকে।

১৯৬২ সালের ডিসেম্বরে ইংল্যান্ডের বিরুদ্ধে ১১২ রান করেন তিনি। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেও এক সিরিজ়ে দু’টি শতরান করেছিলেন বুথ। প্রথমটি ছিল ব্রিসবেনে ১৬৯ রান। দ্বিতীয়টি সিডনিতে ১০২ রান। ১৯৬৫ সালে ওয়েস্ট ইন্ডিজ সফরেও একটি শতরান ছিল বুথের ব্যাটে।

পাঁচ বছর অস্ট্রেলিয়ার হয়ে খেলেছিলেন বুথ। ২৯টি টেস্টে ১৭৭৩ রান করেছিলেন তিনি। ৫টি শতরানের পাশাপাশি ১০টি অর্ধশতরানও করেছিলেন তিনি। সর্বাধিক ১৬৯ রান। বল হাতে ৩টি উইকেটও নিয়েছেন তিনি। বুথের প্রয়াণে শোকের ছায়া অস্ট্রেলিয়ার ক্রিকেট মহলে।

You might also like!