Breaking News
 
Abhishek Banerjee: জন্মদিনের মধ্যরাতে অভিষেকের বাড়ির সামনে উত্তেজনা, ‘চোর’ স্লোগান ঘিরে সংঘর্ষ! ভোর পর্যন্ত বাড়ির বাইরে সাংসদ Bihar Encounter: বিহারে পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের গুলির লড়াই; নিহত ৩ দুষ্কৃতী, আহত এক পুলিশ আধিকারিক HC on KMC Elections: কলকাতা পুরসভার নির্বাচনী নির্ঘণ্ট জারিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের CM Suvendu Adhikari: ‘কাজ বন্ধ করলে জেলে ঢোকাব’, ধর্মঘট ও শ্রমিক বিক্ষোভ নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: ‘জমিদাতাদের মান্যতা দেবে সরকার’, জমি অধিগ্রহণ নিয়ে বড় বার্তা শুভেন্দুর, বিঁধলেন বাম-তৃণমূলকে CM Suvendu Adhikari: ‘তোলাবাজি করলে ১৫ মিনিটেই গ্রেপ্তার’, শিল্পপতিদের অভয় দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

FIFA Club World Cup: ইন্টার মিলানকে হারিয়ে শেষ আটে ফ্লুমিনেন্স

Inter Milan vs Fluminense 0-2: FIFA Club World Cup 2025
Inter Milan vs Fluminense 0-2: FIFA Club World Cup 2025

 

শার্লটে, ১ জুলাই : শার্লটের ব্যাঙ্ক অব আমেরিকা স্টেডিয়ামে মঙ্গলবার মধ্যরাতের ম্যাচে ইন্টার মিলানকে ২-০ গোলে হারিয়ে শেষ আটের টিকিট পেয়েছে ফ্লুমিনেন্স।  ম্যাচের পুরোটা সময় আধিপত্য দেখিয়েও গোলের সুযোগ তৈরি করতে পারেনি ইন্টার। ম্যাচের তৃতীয় মিনিটে জার্মান ক্যানো গোল করে ফ্লুমিনেন্সকে এগিয়ে দেন। প্রথম হাফে আরও কিছু গোলের সুযোগ পেয়েছিল ব্রাজিলের ক্লাবটি। কিন্তু ইন্টারের ডিফেন্স প্রতিরোধ গড়ে তোলায় গোল হয়নি।

দ্বিতীয় হাফের নির্ধারিত সময়ের পর বাড়ানো সময়ে হারকিউলিস ফ্লুমিনেন্সের শেষ আটে খেলা নিশ্চিত করেন। তবে ম্যাচে ইন্টারের দুটি শট বারে লেগে ফিরে আসে। এই দুটি শট গোলে গেলে ম্যাচের ফল অন্যরকম হতে পারত। ক্লাব বিশ্বকাপে এনিয়ে দ্বিতীয় ব্রাজিলের ক্লাব বিশ্বকাপের শেষ আটে গেল। এর আগে বোতাফোগোকে হারিয়ে শেষ আটে গেছে পালমেইরাস।


শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…