Game

2 years ago

Asian Gaes:এশিয়ান গেমস-এ প্রথম দিন; হার দিয়ে শুরু ভারতীয় ফুটবলের, মান বাঁচালো ভলিবল

Indian football
Indian football

 

হানঝাউ, ২০ সেপ্টেম্বর : হার দিয়ে এশিয়ান গেমসের মিশন শুরু করলো ভারতীয় ফুটবল দল। এক গোলে পিছিয়ে পড়া, গোল শোধ, পেনাল্টি সেভ। তারপর দ্বিতীয়ার্ধে ভারতের প্রত্যাশার বেলুন চুপসে গেল। এশিয়ান গেমসে শোচনীয়ভাবে ১-৫ গোলে হেরে হতাশায় যাত্রা শুরু হল সুনীল ছেত্রীদের। গ্রুপ এ-র প্রথম ম্যাচে চীনের বিরুদ্ধে নেমেছিল ভারত । সুনীল ছেত্রী এবং সন্দেশ ঝিঙ্গান শুরু থেকেই খেলেন।প্রথমার্ধের পারফরম্যান্স ভালো ছিল। তবুও পিছিয়ে পড়ে ভারত। ২৪ মিনিটে পেনাল্টি পায় চিন। ডান দিকে ঝাঁপিয়ে অনবদ্য সেভ করেন গুরমিত। প্রথমার্ধের অ্যাডেড টাইমে রাহুল কেপির বিশ্বমানের গোল শোধ, ম্যাচে ফিরে আসে ভারত।

দ্বিতীয়ার্ধে সব হিসেব পাল্টে যায়। ১-১ স্কোর লাইন থেকে ১-৫ ব্যবধানে হার। প্রথম ম্যাচেই লজ্জার হার। ২১ তারিখ বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচ সুনীলদের। সেই ম্যাচে ঘুরে দাঁড়াতেই হবে ভারতকে।

মান বাঁচাল ভলিবল!

তবে ফুটবলে ব্যর্থতার দিনে ভলিবলে প্রথম ম্যাচ জিতল ভারতীয় টিম। গ্রুপ ‘সি’র ম্যাচে তিন সেটে জিতলেন অমিত, হরি প্রসাদ, রোহিত কুমাররা। গ্রুপে পরের ম্যাচ দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে। ওই ম্যাচ জিততে পারলে শীর্ষে থেকে পরের পর্বে যাবে ভারত। কম্বোডিয়ার বিরুদ্ধে ছিল ভারতের এই ম্যাচ। ২৫-১৪, ২৫-১৩, ২৫-১৯এ উড়িয়ে দিয়েছেন অমিতরা। তবে কম্বোডিয়া ভারতের চেয়ে দুর্বল টিম। ফলে প্রতিপক্ষকে প্রথম ম্যাচে উড়িয়ে দিতে অসুবিধা হয়নি। আজ শক্তিশালী কোরিয়ানদের বিরুদ্ধে ম্যাচ। বিশ্ব ব়্যাঙ্কিংয়েও ২৭ নম্বরে তারা। ভারত কেমন খেলে, সে দিকে তাকিয়ে রয়েছে দেশ।

১৯৫৮ সালে টোকিও গেমসে ভলিবল ছিল। সেবার তৃতীয় স্থান পেয়েছিল ভারত। সব মিলিয়ে ভলিবল থেকে এসেছে ৩টে পদক। ১৯৬২ সালে রুপো জিতেছিল ভারতীয় দল। জাপান চ্যাম্পিয়ন হয়েছিল। শেষবার এশিয়ান গেমসের ভলিবল থেকে ভারত পদক জিতেছিল ১৯৮৬ সালে। তার পর থেকে ভলিবলে এসেছে শুধুই ব্যর্থতা। ৩৭ বছরের অপ্রাপ্তির খরা কি কাটাতে পারবে ভারতীয় ভলিবল দল?


You might also like!