
হানঝাউ, ৭ অক্টোবর : বৃষ্টিতে পুরুষদের এশিয়ান গেমস ক্রিকেটের ফাইনাল হল না। আজ শনিবার ভারত ও আফগানিস্তানের ফাইনাল ম্যাচটি বৃষ্টিতে বাতিল হয়ে যাওয়ায় আইসিসি ক্রমতালিকায় উপরের দিকে থাকা দল হিসাবে সোনা জয় করল রুতুরাজ গায়কোয়াড়ের ভারত। আর রুপো পেল আফগানরা।আজ ফেভারিট হিসেবে মাঠে নেমেছিল ভারত।
এদিন টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন অধিনায়ক রুতুরাজ। প্রথমে ব্যাট করতে নেমে আফগানিস্তানের স্কোর যখন ১৮ ওভার ২ বলে ৫ উইকেটে ১১২ রান, তখনই বৃষ্টি নামে।এর পর বেশ কিছুক্ষণ অপেক্ষা। তারপরও বৃষ্টি থামেনি। শেষ পর্যন্ত ফাইনাল ম্যাচ পরিত্যাক্ত ঘোষণা করেন আয়োজকরা।
