Game

1 hour ago

FIFA 2026: বিশ্বকাপে দর্শকদের মানসিক চাপ কমাতে ফিফার নতুন উদ্যোগ

FIFA World Cup 2026
FIFA World Cup 2026

 

কলকাতা, ৮ জুন  : ফুটবল বিশ্বকাপে দর্শকদের মানসিক চাপ কমাতে নতুন উদ্যোগ নিয়েছে ফিফা। এর জন্য প্রতিটি বিশ্বকাপ স্টেডিয়ামে রাখা হবে বিশেষ ‘সেন্সরি রুম’, যেখানে অতিরিক্ত মানসিক চাপ বা আবেগজনিত উত্তেজনায় ভোগা দর্শকেরা কিছুটা স্বস্তি পেতে পারবেন। দেখা যায়, ফুটবল ম্যাচ চলাকালীন আবেগে দর্শকদের মধ্যে অতিরিক্ত উত্তেজনা তৈরি হয়। বিশেষ করে প্রিয় দলের পরাজয়ে অনেকের শরীরে অ্যাড্রিনালিনের মাত্রা হঠাৎ বেড়ে যেতে পারে। এর জন্য দর্শকদের মৃত্যুও হতে পারে। যেটা ঘটেছিল ২০২৪ সালে আফ্রিকা নেশন্স কাপে। বিশেষজ্ঞরা এই অবস্থাকে ‘সেন্সরি ওভারলোড’ বলে থাকেন। বিভিন্ন বৈজ্ঞানিক গবেষণার তথ্যের ভিত্তিতে তৈরি এই সেন্সরি রুমগুলো। এই রুম গুলোতে থাকবে শান্ত ও নিয়ন্ত্রিত পরিবেশ। যেখানে দর্শকদের জন্য থাকবে আরামদায়ক বসার ব্যবস্থা।

You might also like!