Breaking News
 
Abhishek Banerjee: জন্মদিনের মধ্যরাতে অভিষেকের বাড়ির সামনে উত্তেজনা, ‘চোর’ স্লোগান ঘিরে সংঘর্ষ! ভোর পর্যন্ত বাড়ির বাইরে সাংসদ Bihar Encounter: বিহারে পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের গুলির লড়াই; নিহত ৩ দুষ্কৃতী, আহত এক পুলিশ আধিকারিক HC on KMC Elections: কলকাতা পুরসভার নির্বাচনী নির্ঘণ্ট জারিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের CM Suvendu Adhikari: ‘কাজ বন্ধ করলে জেলে ঢোকাব’, ধর্মঘট ও শ্রমিক বিক্ষোভ নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: ‘জমিদাতাদের মান্যতা দেবে সরকার’, জমি অধিগ্রহণ নিয়ে বড় বার্তা শুভেন্দুর, বিঁধলেন বাম-তৃণমূলকে CM Suvendu Adhikari: ‘তোলাবাজি করলে ১৫ মিনিটেই গ্রেপ্তার’, শিল্পপতিদের অভয় দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

FIFA Club World Cup:ফিফা ক্লাব বিশ্বকাপ: সেমিফাইনালের প্রতিপক্ষ দলগুলি

FIFA Club World Cup Semi-final Matchups
FIFA Club World Cup Semi-final Matchups

 

কলকাতা, ৬ জুলাই : ফিফা ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের পর্ব শেষ। এবার সেমিফাইনাল পর্ব। টুর্নামেন্টে টিকে আছে চার দেশের চার দল।

ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের সবচেয়ে আকর্ষণীয় ম্যাচ ছিল পিএসজি-বায়ার্ন এবং রিয়াল-ডর্টমুন্ড। বায়ার্ন হারিয়েছে পিএসজিকে আর রিয়াল মাদ্রিদ হারিয়েছে ডর্টমুন্ডকে। অপর দুই কোয়ার্টার ফাইনালে জয় পেয়েছে ইংলিশ ক্লাব চেলসি এবং ব্রাজিলিয়ান ক্লাব ফ্লুমিনেনস।

চেলসি ও ফ্লুমিনেনস প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে মঙ্গলবার ভারতীয় সময় রাত ১২.৩০ মিনিটে। আর তার পরের দিন বুধবার একই সময় দ্বিতীয় সেমিতে মুখোমুখি হবে পিএসজি ও রিয়াল।

ক্লাব বিশ্বকাপের সবচেয়ে সফল দল রিয়াল মাদ্রিদ। তাঁরা রেকর্ড পাঁচবার ক্লাব বিশ্বকাপের শিরোপা জিতেছে। চেলসি ২০২১ সালে একবার এই টুর্নামেন্ট জিতেছে। তবে চলমান আসরে টিকে থাকা বাকি দুই দল—পিএসজি ও ফ্লুমিনেনস এখনও পর্যন্ত এই টুর্নামেন্ট জিততে পারেনি।

ফিফা ক্লাব বিশ্বকাপের সেমিফাইনালের সূচি:

৮ জুলাই - চেলসি বনাম ফ্লুমিনেনস

৯ জুলাই - রিয়াল মাদ্রিদ বনাম পিএসজি

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…